ন্যায্য পারিশ্রমিক এবং সিনেমা ও সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। এর কিছুদিন পরেই তাঁদের সঙ্গে যোগ দেন অভিনয়শিল্পীরা। রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) প্রায় সাড়ে ১১ হাজার সদস্য ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড—আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের (এসএজি–এএফটিআরএ) প্রায় দেড় লাখ সদস্য এ আন্দোলনে অংশ নেন। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে টেলিভিশন শো ও হলিউডের নির্মাণাধীন সিনেমাগুলো।
১১০ দিনের মতো হয়ে গেল আন্দোলনের। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি প্রায় ৩০০ কোটি ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ধারণা অর্থনীতি বিশ্লেষকদের। অবশেষে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে লেখক ও অভিনয়শিল্পীদের কাজে ফেরাতে সচেষ্ট হচ্ছে হলিউডের স্টুডিওগুলো।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘দ্য অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসার (এএমপিটিপি)’ রাইটার্স গিল্ডের সঙ্গে আলোচনায় বসেছে। সিরিজ ও সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে এএমপিটিপি কর্তৃপক্ষ। এ ছাড়া, লেখক ও চিত্রনাট্যকারদের বকেয়াসহ সব ধরনের সম্মানী বা পারিশ্রমিক ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও দিয়েছে তারা।
একই সঙ্গে লেখক ও চিত্রনাট্যকাররা যেন যোগ্য মর্যাদা পান সে বিষয়েও নজর রাখবে প্রতিষ্ঠানটি। শুধু এএমপিটিপি নয়, এ সমঝোতায় আগ্রহ প্রকাশ করেছে ডিজনি, নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মতো বড় স্টুডিওগুলো।
স্টুডিওগুলোর এসব প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছে রাইটার্স গিল্ড। তাই এ সপ্তাহেই আবার আলোচনায় বসতে চায় তারা। সেই আলোচনা শেষেই হয়তো আসতে পারে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। আবারও কর্মমুখর হয়ে উঠতে পারে হলিউড।
উল্লেখ্য, গত ২ মে প্রতিবাদ ও আন্দোলনে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে কাজ বন্ধ করে দেন খ্যাতিমান অনেক অভিনেতাও। ফলে আন্দোলনের কারণে কার্যতই স্থবির হয়ে পড়ে হলিউড ইন্ডাস্ট্রি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
২০ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
২১ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
১ দিন আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১ দিন আগে