সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন নতুন ফিচার নিয়ে অ্যাপল আইফোন ১৫ সিরিজ বাজারে আনছে বলে জোর গুঞ্জন চলছে। এর মধ্যে আইফোন ১৫ সিরিজটির রংসহ নানা দিক নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে অ্যাপল ফোনের আগামী সিরিজে এ১৭ চিপ নিয়ে কোনো তথ্য আসেনি। এবার সেটাই ফাঁস হয়েছে বলে ফোর্বস জানিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ফোর্বস বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে চিপ এ১৭ ব্যবহার হয়ে থাকতে পারে। এ১৭ চিপের সিপিইউ ও জিপিইউ কেমন হবে, ঘড়ির গতি ও র্যামের পরিমাণ এবং ধরন সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
অ্যাপলের তথ্য ফাঁসকারীর অ্যাকাউন্ট ‘আননোওন ২১’ এক্স প্ল্যাটফর্মে বলেছে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটিতে ৬–কোর সিপিইউ ব্যবহার করা হবে। দুটি পারফরমেন্স কোর ও চারটি ইফিসিয়েন্সি কোরের সমন্বয়ে এটি গঠিত।
অ্যাপল ৬ জিবি ও ৮ জিবি দুটি র্যাম নিয়েই কাজ করছে। তাই এ১৭ চিপটি শেষ পর্যন্ত ৮ জিবি র্যাম নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটির মতে কোম্পানির ভেতরে র্যাম দুটিকে ‘পিওপি, কোল প্লাস ৬ জি’ ও ‘পিওপি, কোল প্লাস ৮ জি’ বলে নামকরণ করা হয়েছে।
এই তথ্য থেকে বোঝা যায়–র্যাম, চিপ, সিপিইউ, পারফরমেন্স ও ইফিসিয়েন্সি কোরের উন্নতি বৃদ্ধির ফলে গ্রাহকরা আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই মডেল দুটির বর্ধিত ব্যাটারি লাইফের সমন্বয়ে পারফরমেন্সের অনেক উন্নতি দেখতে পাবে।
আগের ৪ ন্যানোমিটার এ১৬ চিপের চেয়ে ৩ ন্যানোমিটার এ১৭ চিপটি দ্রুত কাজ করবে, সহজে ঠান্ডা হবে ও কম শক্তি ব্যবহার করবে। এর ফলে ফোনের পারফরমেন্স ও ব্যাটারির কার্যকারিতার মধ্যে সামঞ্জস্য থাকবে। এ১৬ চিপের সর্বোচ্চ দ্রুত ক্লক রেটে (৩ দশমিক ৭ গিগাহার্টজ বনাম ৩ দশমিক ৪৬ গিগাহার্টজ) এর দেখা মেলে।
আবার এ১৭ চিপের ফলে গ্রাফিক্সেরও উন্নয়ন দেখা যাবে। কারণ ৫–কোর এ১৬ চিপ থেকে ৬–কোর এ১৭ চিপে অতিরিক্ত গ্রাফিক্স কোর ব্যবহার করা হতে পারে। এই অতিরিক্ত কোর বেশি শক্তি খরচ করলেও এ১৭ চিপে ৩ ন্যানোমিটার ফ্যাবরিকেশন প্রসেস তা রোধ করবে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক হিসাবে সিপিইউর গতি প্রায় ১০ শতাংশ বাড়বে। জিপিইউর কার্যক্ষমতা বাড়বে ও বিদ্যুতের খরচ প্রায় ৩০ শতাংশ কমবে।
আইফোন ১৫ প্লাস ও আইফোন ১৫ প্লাস প্রো ম্যাক্সে নতুন স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আইফোন ১৫ সিরিজ নিয়ে এর আগে আরও তথ্য ফাঁস হয়েছে। যেমন–আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে ডাইনামিক আইল্যান্ড, চিপসেট হিসেবে এ১৬ বায়োনিক চিপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তাছাড়া আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি টাইপ থাকতে পারে।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্রেতারা বড় ডিসপ্লে (৬ দশমিক ১২ ও ৬ দশমিক ৬৯ ইঞ্চি) পাবে। চিকন বেজেলের জন্য এই বড় ডিসপ্লে সম্ভব। মডেল দুটিতে ৩ ন্যানোমিটার এ১৭ বায়োনিক চিপ, হালকা টাইটেনিয়াম চ্যাসিস, উন্নত আল্ট্রা ওয়াইড ব্যান্ড, স্ট্যাকড ব্যাটারি ওয়াইফাই ৬ই। এছাড়া প্রথমবারের মত পেরিস্কোপ জুম ক্যামেরাও থাকবে।
আরও খবর পড়ুন:

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
৯ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১২ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১৬ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১৮ ঘণ্টা আগে