আইফোনের নতুন সিরিজ সেপ্টেম্বর মাসে বাজারে ছাড়ার রেওয়াজ আছে। অ্যাপল আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর এটা বাজারে আসতে পারে বলে অ্যাপলের তথ্যদাতা একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রের বরাতে ‘নাইন টু ফাইভ ম্যাক’ এক প্রতিবেদনে দাবি করেছে, স্মার্টফোন নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ১৩ সেপ্টেম্বর কর্মীদের ‘ডে অফ’ না নিতে অনুরোধ করেছে অ্যাপল। আর অ্যাপল যেহেতু সেপ্টেম্বরে ফোন বাজারে ছাড়ে, তাই ওই দিন আইফোন ১৫ সিরিজ বাজারে ছাড়ার ঘোষণা আসতে পারে।
গত বছর ৭ সেপ্টেম্বর ‘ফার আউট’ ইভেন্টে আইফোন ১৪ সিরিজ বাজারে ছাড়ে অ্যাপল। ৯ সেপ্টেম্বর থেকে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্সের অগ্রিম অর্ডার নেওয়া হয়। সে হিসেবে ১৫ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজের জন্য অগ্রিম অর্ডার নেওয়া শুরু হতে পারে।
আইফোন ১৫ সিরিজের মধ্যে আছে রয়েছে–আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। বছরজুড়েই এর ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
এই সিরিজে চিপসেট হিসেবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে এ১৬ বায়োনিক চিপ এবং আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে।
আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের মত এইবারের প্রতিটি মডেলেও ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে।
আরও খবর পড়ুন:

বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের জীবনযাত্রার দর্শন আগের প্রজন্মগুলোর চেয়ে অনেকটাই আলাদা। শুধু ক্যারিয়ার বা আয়ের সুযোগ নয়, তরুণেরা এখন শহরের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন জীবনের স্বাচ্ছন্দ্য, হাঁটার সুবিধা, মানসিক আনন্দ, নতুন বন্ধু তৈরির সুযোগ, নাইট লাইফ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অবশ্যই সাধ্যের মধ্যে...
৯ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। আজ আকাশের তারাগুলো নাকি বেশ ব্যস্ত। কেউ আপনার পকেটের দিকে তাকাচ্ছে, কেউ প্রেমের দিকে, আবার কেউ আপনার মেজাজের দিকে! গ্রহ-নক্ষত্রের গোপন বৈঠক শেষে ১২ রাশির জন্য আজকের বার্তা—জীবনটা একটু আমের মতো মিষ্টি, আবার একটু কাঁঠালের মতো কাঁটাওয়ালা।
১১ ঘণ্টা আগে
মুভি স্টাররা কী করেন, কী খান, কী পরেন—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সোনম কাপুরের জীবনযাপন এখন বেশ আলোচনায় আছে। ফলে এই বলিউড অভিনেত্রী ও স্টাইল আইকনের খাবারদাবার নিয়ে ভক্তদের জানার ইচ্ছা স্বাভাবিক। ফ্যাশনেবল সব পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে খাবার টেবিলেও তো নজর রাখতে হয় তাঁকে! তাঁর খাবার সুষম...
১৪ ঘণ্টা আগে
পৃথিবীতে ভ্রমণপিয়াসিদের আকাঙ্ক্ষিত গন্তব্য অ্যান্টার্কটিকা। এর হিমশীতল সৌন্দর্য দেখার ইচ্ছা ছিল। বরফ, নীরবতা আর অসীম এক আদিম প্রান্তরের এই চির হিম মহাদেশকে বাংলাদেশ থেকে স্পর্শ করা প্রায় অলৌকিকই মনে হতো।
২০ ঘণ্টা আগে