সাত বছর পর পরিচালনায় ফিরে যেন ম্যাজিক দেখাচ্ছেন করণ জোহর। তাঁর সিনেমা ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’ দাপট দেখাচ্ছে বক্স অফিসে। সিনেমাটির এই সাফল্যে আবারও পরিচালনায় নিয়মিত হচ্ছেন করণ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খুব শিগগির পরবর্তী সিনেমার ঘোষণা দেবেন করণ। আর সিনেমাটিতে বিশেষ চমক হিসেবে রয়েছেন শাহরুখকন্যা সুহানা খান।
জোয়া আখতারের পরিচালনায় মুক্তি পাবে সুহানার ‘দ্য আর্চিস’। টিজারও ইতিমধ্যেই দেখেছেন দর্শক। তবে অনেকে অবাক হয়েছিলেন জোয়ার হাত ধরে সুহানার বলিউড অভিষেকের সংবাদে। অনেকে ভেবেছিলেন, আলিয়া, অনন্যাদের মতো বেস্ট ফ্রেন্ড শাহরুখের মেয়ে সুহানাকেও বলিউডে লঞ্চ করাবেন করণ। তবে একটু দেরিতে হলেও এবার করণ জোহরের হাত ধরতে চলেছেন সুহানা।
মাস কয়েক আগে শোনা গিয়েছিল, ‘দ্য আর্চিস’-এর পর সিদ্ধার্থ আনন্দের সিনেমায় দেখা যাবে সুহানাকে। পাঠান পরিচালকের সেই ছবিতে থাকবেন শাহরুখ খানও। তবে এবার জানা যাচ্ছে, প্ল্যানে বদল এসেছে। সিদ্ধার্থ নয়, করণ জোহরের হাত ধরে বক্স অফিসে পা দেবেন সুহানা।
প্রাথমিক পর্যায়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে দৃশ্যধারণ শুরু হবে সিনেমাটির। করণ-সুহানা জুটিকে দেখতে শুধু দর্শক নয়, উদ্দীপিত পুরো বলিউড।
প্রসঙ্গত, আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’। দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা। মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৮ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
৯ ঘণ্টা আগে