ঘরের জন্য সোফা আনার কথা ভাবছেন? ভালো মানের সোফা কেনা খরচসাপেক্ষ। ঝোঁকের বশে কিনে ফেলার পর যাতে আফসোস করতে না হয়, তাই কেনার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
ঘরের সঙ্গে সামঞ্জস্য রাখুন
দেখতে সুন্দর হলেই সোফা কেনা যাবে না। ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে সোফা কিনতে হবে, যাতে ঘরের আকার ও অন্যান্য আসবাবের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়। দোকান বা শোরুমে সাজানো সোফা দেখতে ভালো লাগলেও তা নিজের ঘরের সঙ্গে কতটা মানানসই, সেটা বিবেচনা করতে হবে।
আকার ও আকৃতি
বর্তমানে অনেক ধরনের সোফা পাওয়া যায়। যেমন ডিম্বাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি ইত্যাদি। তবে এল আকৃতির সোফাগুলোর চাহিদা বেশি। কোন সাইজের সোফা কেনা উচিত, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ঘরের কোন জায়গায় সোফা রাখতে চান, তা নির্ধারণ করা জরুরি। সঠিক আকারের সোফা নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে, যাতে সোফাটি ঘরের নির্দিষ্ট জায়গার চেয়ে বড় কিংবা ছোট হয়ে না যায়। সোফা বসানোর পরও যেন আশপাশে যথেষ্ট জায়গা থাকে, সেদিকে নজর রাখতে হবে। ঘরের জায়গা অনুসারে সোফা বাছাই বা কাস্টমাইজ করে নিতে হবে। সোফার উচ্চতার বিষয়েও সতর্ক থাকতে হবে। যদি দেয়ালের বিপরীতে সোফা বসানো হয়, তাহলে যাতে তাক বা ঘর সাজানোর উপকরণগুলো ঢেকে না যায়, তা নিশ্চিত করতে হবে।
সঠিক রং নির্বাচন
বড় আকারের সোফার জন্য নির্দিষ্ট কিছু রং ব্যবহার করা যেতে পারে। যেমন নীল, হলুদ, বেজ, ধূসর বা ক্রিম। প্রিয় রঙের সোফা যাতে ঘরের সাজসজ্জার সঙ্গে খাপ খেয়ে যায়, সেদিকে লক্ষ রাখতে হবে।
ভালো কাপড় নির্বাচন
গৃহসজ্জার জন্য সোফা কিনতে সুতি এবং পলি মিক্স কাপড়ের সোফা বেছে নিন। এগুলো সহজে ভালো রাখা যায় এবং টেকসই। যত্রতত্র ব্যবহারের পরও সোফা যেন বেশ সহনশীল হয়। ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া থেকে কাপড় যাতে কমপক্ষে পাঁচ বছর টিকে থাকতে পারে। সূক্ষ্ম বা বেশি সুতাযুক্ত কাপড় এড়িয়ে চলুন।
ছোট ঘরে হালকা সোফা
ছোট ঘরের জন্য সোফা কেনার সময় হালকা গড়ন ও পা-যুক্ত এবং নিচের দিকে খালি, এমন সোফা বেছে নিতে হবে। নিচের দিকে খালি থাকলে রুম
এবং সোফা–দুটোই পরিষ্কার থাকবে।
সূত্র: ফেমিনা

ঘুমানোর আগে মোবাইল ফোনে একটু চোখ বুলিয়ে নেওয়া এখন আমাদের প্রতিদিনের অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটু স্ক্রল করা, মেসেজের উত্তর দেওয়া কিংবা পরদিনের অ্যালার্ম সেট করে ফোনসেট বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ি অনেকে। কিন্তু ঘুমের সময় ফোনটি শরীরের এতটা কাছে রাখা কতটা নিরাপদ?
৩৩ মিনিট আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
৩ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
৫ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
৭ ঘণ্টা আগে