
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু ঘটছে, তার ওপর নিবিড় নজর রাখছে ভারত। দেশটি চায় এ নির্বাচন পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ হোক, সহিংসতামুক্ত থাকুক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি আজ বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বিভিন্ন দেশ তৎপর রয়েছে। অনেক কথা বলছে তাঁরা। এ নির্বাচন নিয়ে বিদেশিদের এই তৎপরতাকে ভারত কীভাবে দেখে—এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্বাচন কেমন হবে, তা বাংলাদেশের জনগণ ঠিক করবে।
অরিন্দম বাগচি বলেন, সারা বিশ্ব এ নির্বাচন নিয়ে কথা বলতে পারে। কিন্তু ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে বিশেষত্ব আছে। তিনি বলেন, ‘বাংলাদেশে যাই ঘটুক, আমরা তাতে যুক্ত থাকি। কারণ এর প্রভাব আমাদের ওপর পড়ে।’
নির্বাচন পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে বলে জানান এই মুখপাত্র। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে শান্তি বজায় থাকবে। কোনো ধরনের সহিংসতা হবে না। আর নির্বাচন হবে পরিকল্পনা অনুযায়ী।
বিরোধী জাতীয়তাবাদী দল এবং সমমনা দল ও জোটগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইছে এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। নির্বাচনকে সামনে রেখে ভারতীয় কোনো কর্তৃপক্ষ এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন।

সরকার গঠনের চার মাস পর দুদিনের প্রথম সরকারি সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই চার দিনের সফরে চীন যাবেন তিনি। দুই দেশে প্রধানমন্ত্রীর এই সফরে অন্তত দুই ডজন সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্যের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা...
৬ ঘণ্টা আগে
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
৭ ঘণ্টা আগে