বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।

গরমকালে প্রায় রোজই কোনো না কোনো ঠান্ডা পানীয় তৈরি হয় বাড়িতে। তরমুজ থাকলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি পানীয়। আপনাদের জন্য তরমুজের মোহিতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক মাদ্রাসাশিক্ষক। আবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয় প্রায়ই। কিন্তু তারপরেও ঘটনা থেমে নেই।
১৬ ঘণ্টা আগে
পিরিয়ড চলাকালে মেয়েদের মুড সুইং হয়। কথাটা এখন মোটামুটি সবাই জানেন। এ সময় এই ভালো লাগা আবার মুহূর্তেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার ব্যাপারটি আজকাল নারীদের ঘরের মানুষেরাও সদয় দৃষ্টিতেই দেখেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, পিরিয়ড শুরু হওয়ার কয়েক দিন আগে থেকে নিজের জীবনের খারাপ স্মৃতিগুলোর ফ্ল্যাশব্যাকই...
১৮ ঘণ্টা আগে
গ্রীষ্মকালে সারা দিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। কিন্তু তাপমাত্রা বেশি হলে শুধু পানি পানই যথেষ্ট নয়, এমন সময়েই হাইড্রেটিং ড্রিংকস পান করতে হয়। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন...
২০ ঘণ্টা আগে