
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি—বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে ৷ সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক, আমরা মানব ৷ কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।’
আজ সোমবার ইস্কাটনে নিজ বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে এ কথা বলেন আমির হোসেন আমুর।
অন্যদিকে এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘তারা আলোচনায় বিশ্বাসই করে না। সরকার উৎখাতের কথা বলে। তাদের সঙ্গে কিসের সংলাপ? যারা রাজনৈতিক ধারা, সংবিধানের ধারায় বিশ্বাস করে না, তাদের সঙ্গে কী কারণে বসব? সাংবিধানিক ধারা মোতাবেক দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।’
এ ছাড়া আমু বলেন, ‘আগামী ২ তারিখ থেকে আমরা (১৪ দল) মাঠে নামব ৷ ৭ দিনের কর্মসূচি আছে আমাদের। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।’
বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মব করে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
এই মুহূর্তে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন, যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কীভাবে...
৪ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় নির্বাচনে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই আমরা চালিয়ে যাব, কেউ থামাতে পারবে না।’
৫ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে মানুষ একটি পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
৬ ঘণ্টা আগে