Ajker Patrika

আমাদের দাবি আদায়ে একদফার ডাক আসতে পারে: জামায়াত আমির

আব্দুল্লাহ আল গালিব, লংমার্চ থেকে
আমাদের দাবি আদায়ে একদফার ডাক আসতে পারে: জামায়াত আমির
শনিবার বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আমাদের ৭ দফা দাবি জনগণের দাবি। জনগণের দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়ব। সাত দফা দাবি আদায় করতে একদফার ডাক আসতে পারে। নেতা কর্মীদের এ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

আজ শনিবার বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

গণভোটের গণ রায় বিএনপিকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। ১১ দলের লংমার্চে হাজার হাজার মুক্তিকামী মানুষ একাত্মতা প্রকাশ করছে জানিয়ে শফিকুর রহমান বলেন, গণভোটের গণ রায়ের সঙ্গে গাদ্দারি চলবে না। কোনো ধানাইপানাই চলবে না।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন। যদি না মানেন তাহলে জনগণ জানে কীভাবে দাবি আদায় করে নিতে হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মসনদে বসেছে। কিন্তু গণভোটের গণ রায়ের সঙ্গে গাদ্দারি করে ক্ষমতার মসনদে থাকতে পারবে না। সরকার যদি গণভোটের গণ রায় বাস্তবায়ন না করে তাহলে ১১ দল যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, বিএনপির ইতিহাস চাঁদাবাজির ইতিহাস, জুলাই শহীদদের সঙ্গে নাফরমানির ইতিহাস। আমরা লংমার্চ করছি বিএনপির নাফরমানির ইতিহাস জানাতে। বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। খুন ও গুম থেকে রক্ষা করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত