হেয়ার স্পার উপকারিতা
মাথার ত্বকে প্রোটিনের জোগান দিতে ও চুল পড়া কমাতে সাহায্য করে এই স্পা। নিয়মিত হেয়ার স্পা করালে মাথার ত্বক খুশকিমুক্ত থাকে। এ ছাড়া বাইরে বের হওয়ার কারণে চুলে ধুলোবালু জমে যায়। ফলে চুল গভীরভাবে পরিষ্কার করতে হয়। এ ক্ষেত্রে স্পা খুব ভালো কাজ করে। যাঁরা প্রায় নিয়মিত হেয়ার ড্রায়ার কিংবা হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন, তাঁদের চুল ভঙ্গুর হয়ে যায়। নিয়ম করে স্পা করালে নিস্তেজ চুল সতেজ হয়ে ওঠে। পাশাপাশি এটি চুল ঘন করে। যাঁদের চুল রং করা, তাঁদের চুলের বাড়তি যত্ন নিতেও হেয়ার স্পা করা
যেতে পারে।
বাড়িতেই হবে
হেয়ার স্পা করার সময় এলেই প্রথমে মনে হয় পারলারের কথা। কিন্তু ব্যস্ততায় অনেকে সময় বের করে পারলারে যেতে পারেন না।পারলারে না গেলে হেয়ার স্পা হবে না, এই ভেবে দিনের পর দিন অনেকে চুলের যত্নই নেন না ঠিকমতো। চাইলে কয়েকটি ধাপ অনুসরণ করে ঘরেই স্পা করতে পারেন। আর এর উপকরণ রয়েছে আপনার রান্নাঘরেই।
প্রথমে বাটিতে নারকেল তেল নিয়ে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এরপর গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে রেখে সহনীয় গরম অবস্থায় মাথায় ৩০ মিনিট রাখতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। পরবর্তী ধাপে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে। কলা, মধু, টক দই ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে, কিংবা দুটি ডিম ও নারকেল তেলের মিশ্রণে একটি হেয়ার মাস্ক বানিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করতে হবে। হেয়ার মাস্ক ব্যবহারের পর শ্যাম্পু করার সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। গরম পানি চুলের গোড়া নরম করে দিতে পারে। এতে চুল পড়ার হার বেড়ে যেতে পারে।

নীল রঙের শহর! হ্যাঁ, একটি শহরের ঘরের দেয়াল, সরু গলি, সিঁড়ি, জানালা—সবকিছুই নীল রঙে মোড়ানো। ঠিক সে রকমই মরক্কোর ছোট্ট পাহাড়ি শহর শেফশাওয়েন। অনেকের কাছে শহরটি ব্লু পার্ল বা নীল মুক্তা নামে পরিচিত। রিফ পর্বতমালার কোলে গড়ে ওঠা এই শহরের প্রতিটি অলিগলি যেন এক জীবন্ত শিল্পকর্ম। কোথাও গাঢ় নীল, কোথাওবা...
২৪ মিনিট আগে
আঁকাবাঁকা ঢেউয়ের কারণে চুলের গোড়া থেকে আগা অবধি পুষ্টি পৌঁছাতে বেশ সময় লাগে। আর তাই এ ধরনের চুল একটু ফ্রিজি হয়ে থাকে।
১৬ ঘণ্টা আগে
আবহাওয়া যেহেতু অনুকূলে নেই, ফলে এই ঋতুতে কোন বেলায় কেমন শাড়ি পরবেন তা নিয়ে আগে থেকেই ভাবতে হবে।
১৮ ঘণ্টা আগে
যেকোনো সবজি, মাছ কিংবা ডালের রান্নায় নামানোর আগে একটুখানি তাজা ধনেপাতাকুচি ছড়িয়ে দিলে খাবারে একধরনের সুগন্ধ ও ভিন্ন স্বাদ যোগ হয়। বর্ষার এই সময় ধনেপাতার সুবাস সেই স্বাদকে এক অনন্য মাত্র দেয়। কিন্তু ধনেপাতার সবচেয়ে বড় সমস্যা হলো, এটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
২০ ঘণ্টা আগে