রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আমান উল্লাহ আমান আটকের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করতে করতে আমিনবাজারের দিক যাওয়ার সময় আওয়ামী লীগের মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেন। পরে বিএনপির নেতা-কর্মীরা দৌড়ে গাবতলী-সদরঘাট সড়কের দিকে পালিয়ে যান।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গতকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। তাদের সমাবেশ থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। বিএনপির কর্মসূচি ঘোষণা দেওয়ার পর রাতে আওয়ামী লীগ জানায়, আজ ঢাকার বিভিন্ন পয়েন্টে তাদের নেতা-কর্মীরা অবস্থান করবেন।
আরও পড়ুন:

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে