৮ বছর বয়সী পুত্র নাইমকে ডাক্তার দেখাতে বরিশালের বাসে উঠেন দক্ষিণ ভান্ডারিয়া নিবাসী তারেক (৪০)। ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে সকাল ৯টায় বাশার স্মৃতি পরিবহন নামে বাসটির যাত্রী হন তারা। প্রায় সারা পথ ধীর গতিতে বাস চালিয়ে যাত্রী সংগ্রহ করেন চালক।
এতে বরিশালে পৌঁছানোর নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে যায় বাসটির। তাই ঝালকাঠির কাছে এসে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছত্রকান্দা নামক স্থানে পৌঁছালে গতি না কমিয়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়।
সেখান থেকে ১৭ জনকে মৃতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তারেক মারা গেলেও শিশু নাইমকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে পাঠানো হয়। তারেককে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে মুছরা খেতে একথাগুলো বলেন তারেকের ভাই সাগর।
সাগর জানান, ভাইর ছেলেটা অসুস্থ, তাকে সুস্থ করতে ভাই বরিশালে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনায় পড়ে ভাই চিরতরে হারিয়ে গেলো। ভাইর শোকে পুরো পরিবার এখন মুহ্যমান। পরিবারটির উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর হয়েছেন পরিবারের সদস্যরা।

আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ ঘণ্টা আগে