সোমবার (১৭ জুলাই) শেষ হয়েছে ঢাকা-১৭ উপনির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, এই উপনির্বাচনে ভোট মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ২০৫ টি। ১২৪টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০ টি। যা মোট ভোটের ১১ দশমিক ৫১ শতাংশ।
কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, নির্বাচনে হারলেও একটি কেন্দ্রে আরাফাতের চেয়ে বেশি ভোট পেয়েছেন হিরো আলম এবং একটি কেন্দ্রে দুজনে সমান ভোট পেয়েছেন। এই উপনির্বাচনে এক কেন্দ্রে সর্বনিম্ন ০ দশমিক ৯৫ এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৩৬ শতাংশ ভোট পড়েছে।
কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১০৫ নম্বর কেন্দ্র [বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ডিওএইচএস মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (২য় তলা) (পুরুষ ভোটার) কেন্দ্র-১] এ মোট ভোটার ছিল ৩ হাজার ১৮২ টি। ভোট পড়েছে মাত্র ২২৫ টি। এর মধ্যে আরাফাত পেয়েছেন ৭৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ১১০ ভোট। এ ছাড়া ১১৩ নম্বর কেন্দ্রে [ শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (দক্ষিণ ভবন) (পুরুষ ও মহিলা ভোটার), কেন্দ্র-১] এ মোট ভোট ছিল ২ হাজার ১৭ টি। ভোট পড়েছে মাত্র ৬০ টি। এই কেন্দ্রে আরাফাত ও হিরো আলম উভয়ে সমান সংখ্যক ২৫টি করে ভোট পেয়েছেন।
১১৪ নম্বর কেন্দ্রে [শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (উত্তর ভবন) (পুরুষ ও মহিলা ভোটার), কেন্দ্র-২] এ মোট ভোটার ছিল ২ হাজার ৪২৯ জন। ভোট পড়েছে মাত্র ২৪ টি। যা শতকরা ০ দশমিক ৯৯ শতাংশ। এই কেন্দ্রে সর্বনিম্ন ভোট পেয়েছেন আরাফাত। তিনি পেয়েছেন ১১ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৮ ভোট। আর শতকরা হারে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৩ নম্বর কেন্দ্রে [বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, পশ্চিম ভাষানটেক, ঢাকা (নিচতলা ও ২য় তলা) (মহিলা ভোটার-১) কেন্দ্র-১ ]। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৯৯৪ টি। ভোট পড়েছে ৮৭৬ টি। শতকরা হিসেবে যা ২৯ দশমিক ৩৬ শতাংশ। এই কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন আরাফাত। তিনি পেয়েছেন ৭৮২ ভোট। আর হিরো আলম পেয়েছেন ২৫ ভোট।
ফলাফল বিশ্লেষণ করে আরো জানা যায়, ২৯টি কেন্দ্রে ১০০ এর কম ভোট পেয়েছেন আরাফাত। আর ৫০ ভোটের কম পেয়েছেন ১১টি কেন্দ্রে।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল) ১ টি, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) ৮৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি) ৭৫, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ৭, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) ৩৪ এবং নির্বাচনের দিন ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী মো তারিকুল ইসলাম ভূইয়া (ট্রাক) ৮৪টি কেন্দ্রে কোনো ভোট পাননি।
ভোটের হারের বিষয়ে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘টার্ন আউট আরো বেশি হলে ভালো। তবে ইসি তো ভোট জোর করে নিতে পারে না। যেমন অস্ট্রেলিয়ায় ভোট দিতে না গেলে ৫০ ডলার জরিমানা। সেটা তো আর আমরা করতে পারি না।’
মো. আলমগীর বলেন, ‘মাইকিং করা হয়েছে। ভোট দিতে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। ব্যালটে আমরা ভোট করেছি এতে স্ট্যাম্পিং হয় নাই। যেটা নিয়ে আমরা বেশি ভয় পেয়েছিলাম। এর কারণে কোনো বিশৃঙ্খলা বা অঘটন ঘটেনি। সেদিক দিয়ে সাকসেস।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
৩ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
৩ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৫ ঘণ্টা আগে