দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে তাসকিন আহমেদ। একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন। সবকিছু ভালোই ছিল, কিন্তু ইনিংসে নিজের শেষ ওভারে ঘটল বিপত্তি। বোলিং স্ট্রাইডে যাওয়ার আগে লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খেল ইবাদতের হাত। তাতে ধাক্কা খেলেন একটা। তবে রানআপ থামাতে পারেননি ঠিকঠাক। এরপর পেছন ঘুরে পড়ে যান। তাতেই ভালো একটা আঘাত পান পায়ে।
ফিজিওর দ্বারস্থ হলেন মাঠে, উঠেও দাঁড়ালেন ইবাদত। কিন্তু এরপর মাঠ ছেড়ে যেতে হলো এই পেসারকে। যাওয়ার পথে খোঁড়াতে দেখা গেছে তাঁকে। এক পর্যায়ে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও মাঠে নেমে এসেছিলেন।
ইবাদত অবশ্য করছিলেন তাঁর শেষ ওভার, ৯.২ ওভার বোলিংও করেছিলেন। বাকি ৪ বল করলেন নাজমুল হোসেন শান্ত। তবে ইবাদতকে খেলা শুরুর আগেও একবার মাঠে পড়ে যেতে দেখা যায়, তখনও মনে হয়েছিল পায়ে আঘাত পেয়েছেন তিনি। খেলার মাঝপথেও একই জায়গায়, অর্থাৎ বাঁ–পায়ের হাঁটুর নিচের অংশে চোটে পেলেন ইবাদত। আজ খেলার আগে মাঠে অনুশীলনেও তিনি পড়ে গিয়েছিলেন এবং একই জায়গায় তাঁর সমস্যা দেখা দিয়েছিল।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
১ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৩ ঘণ্টা আগে