দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকাই চলচ্চিত্রের পাশাপাশি ওপার বাংলায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে কাজের বাইরে বিভিন্ন সময়ে ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ফারিয়া। বিভিন্ন অবতারে হাজির হোন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন ফারিয়া।
ছবিগুলো ফারিয়ার ফেসবুক পেজে দেওয়ার পর রীতিমতো ভাইরাল। প্রশংসার পাশাপাশি খোলামেলা পোশাকের জন্য অনেকের সমালোচনাও হজম করতে হচ্ছে অভিনেত্রীকে।
এই ঈদের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’র আইটেম গানে কোমর দুলিয়েছেন ফারিয়া। গানটি মাতাচ্ছে সিনেমা হল। আইটেম গানটিতে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।
‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ শিরোনামের গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।
এ বছর মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বাণিজ্যসফল ছবি ‘বিবাহ অভিযান’-এর প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আবার বিবাহ অভিযান’।
সৌমিক হালদারের পরিচালনায় সিনেমাটিতে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার।
ফারিয়া সম্প্রতি শেষ করেছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং। এতে তাঁর বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সরকারি অনুদানের এই সিনেমা তৈরি হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে।
পশ্চিমবঙ্গের পরিচালক বাবা যাদবের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। নাম এখনো চূড়ান্ত না হলেও আনুষ্ঠানিক মহরত হয়ে গেছে। মহরতের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছিলেন নুসরাত ফারিয়া নিজেই।
সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা সোমরাজ মাইতিকে। এই অভিনেতা টিভি সিরিয়াল করে জনপ্রিয়তা পেয়েছেন।
ফারিয়া অভিনীত আরও একটি সিনেমা কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমার নাম রকস্টার। সিনেমাটি পরিচালনা করছেন বাজি, এসওএস কলকাতা, প্যানথার খ্যাত পরিচালক আংশুমান প্রত্যুষ।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে