ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ভিড় লক্ষ করা গেছে। নির্বাহী আদেশে এক দিন ছুটি বৃদ্ধির সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে এবার ঈদের ছুটি পাঁচ দিন। এখনো ঈদের এক দিন ছুটি বাকি আছে। আর তাই যাঁরা ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাঁরা এখন ভিড় করছেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে।
মহাখালীতে ঢাকার পাশের জেলা ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর অঞ্চলের যাত্রীদের চাপ বেশি। ঈদের আগে যেখানে যাত্রীরা যাত্রা নিয়ে সংকটে ছিলেন, এখন ঠিক তার উল্টো চিত্র। ঈদের আগে যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও টিকিট পাননি। অথচ আজ হাঁকডাক দিয়ে টিকিট বিক্রি করছেন কাউন্টারের কর্মীরা। নির্ধারিত ভাড়ায়ই নেওয়া হচ্ছে যাত্রী।
আজ শুক্রবার মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে আশপাশের জেলাগামী মানুষের সংখ্যা বেশি। এখন নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে। বাসগুলোর সামনেই কাউন্টার বসিয়ে টিকিট বিক্রি করছেন বাসের কর্মীরা। চলছে হাঁকডাক। ঈদের আগের দিনও এখানে যাত্রীদের পড়তে হয়েছিল অতিরিক্ত ভাড়া ও বাস না পাওয়ার ভোগান্তিতে।
কাউন্টারের কর্মীরা জানান, ঈদের দ্বিতীয় দিনে যাত্রীদের একটা বড় অংশ ঢাকা ছেড়ে বাড়ির পথ ধরেন। এ সময় মহাসড়কে যানজটও থাকে না। ঢাকা থেকে বেরোনোর ভোগান্তি কম থাকে।
শৌখিন পরিবহন, বিনিময় পরিবহন, শ্যামলী বাংলা পরিবহন গাড়িগুলো মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার উদ্দেশে যাত্রা করে নিয়মিত। ঈদের এক দিন আগেও এসব বাসের ভাড়া ছিল প্রায় দেড় গুণ থেকে দ্বিগুণ। তবে আজ নির্ধারিত ভাড়াই রাখছেন কাউন্টারের কর্মীরা।
স্ত্রী ও বাচ্চা নিয়ে জামালপুরগামী মো. আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, গত ঈদে তিনি ঈদের পরদিন বাড়িতে গিয়েছিলেন। তখন ভাড়া একটু কম পেয়েছিলেন। এবারও একই কাজ করেছেন। অফিস থেকে ঈদের ছুটির পরে আরও এক দিন অতিরিক্ত ছুটি পাওয়ায় শ্বশুরবাড়ি যাচ্ছেন তিনি।
নেত্রকোনাগামী এক যাত্রী ঈদের আগে টিকিট না পাওয়ায় পরিবার নিয়ে বাড়ি যেতে পারেননি। আজ এসেছেন বাড়ি যাবেন বলে। তিনি বলেন, ঈদের আগে টিকিট পাওয়া যায় না। ভিড় থাকে। ভাড়া বেশি নেয়। আর এখন আরামে যাওয়া যাবে।
এ ছাড়া বড় পরিবহন কোম্পানিগুলো, বিশেষ করে এনা পরিবহনের কাউন্টারের সামনে ছিল ঘরে ফেরা মানুষের দীর্ঘ লাইন। মহাখালী টার্মিনাল থেকে বেশির ভাগ উত্তরবঙ্গের গাড়িগুলো ছেড়ে যায়। কাউন্টারের কর্মীরা জানান, আজকে বিকেল ও রাতের টিকিট অনেক বিক্রি হয়েছে।

রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্ট
৯ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভতে কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
১৯ মিনিট আগে
টাঙ্গাইলে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে অভিনব উপায়ে অস্ত্র পাচারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ ৩ জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি স্মার্টফোনও জব্দ করা হয়
২৭ মিনিট আগে