কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে গান বাঁধলেন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’-এর জন্য তৈরি হয়েছে গানটি। কবির ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হলো সিনেমার ‘মানুষ’ শিরোনামের গানটি। গানের সুর ও কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন শোভন রায়।
নয়া মানুষ সিনেমার গানটি নিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী, চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নির্মলেন্দু গুণ দাদাকে একদিন জানালাম আমার প্রথম সিনেমার জন্য গান প্রয়োজন। সিনেমার বিষয়বস্তু জেনে দাদা কবিতাটি আমাকে দিয়ে বললেন, “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো, খুব ভালো হবে।” তাঁর মতো কবির ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই ভালোবাসা নয়া মানুষ সিনেমার টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’
বেলাল খান বলেন, ‘কবিতাকে গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি খুব আনন্দিত। কারণ, কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি। গানটি করতে পেরে পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস, গানটি মানুষ অনেক দিন মনে রাখবে।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত নয়া মানুষ সিনেমার দৃশ্য ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১০ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১০ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১০ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
২০ ঘণ্টা আগে