
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৩ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার বাবুর পাঁচ দিনের, তাঁর ১২ সহযোগীর ছয়জনের চার দিন করে এবং বাকি ছয়জনের তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
দুপুরে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ১৩ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ভিন্ন মেয়াদে এই রিমান্ড মঞ্জুর করেন। বেলা ১১টায় বকশীগঞ্জ থানা থেকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। পরে সেখান থেকে আদালতে আনা হয়।
গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাঁদের জেলা কারাগারে পাঠিয়ে দেন। গতকাল শনিবার পঞ্চগড় থেকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, জাকিরুল ও মনিরকে গ্রেপ্তার করে র্যাব। পরে বগুড়া থেকে গ্রেপ্তার হন রেজাউল।
আজ দুপুরে বাবুসহ চারজনকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী সাংবাদিকদের জানান, ১৩ আসামির মধ্যে প্রধান আসামি বাবু চেয়ারম্যানকে পাঁচ দিন, ছয় আসামিকে তিন দিন এবং বাকি ছয় আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরে সাংবাদিক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
গতকাল বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যার মামলার প্রধান আসামি গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুর হওয়ায় কিছুটা হলেও শান্তি পেয়েছি।’
তাঁর দাবি, মামলার ২ নম্বর আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাত ও রাকি বিল্লাহ্ এখনো ধরাছোঁয়ার বাইরে। তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে। এ ছাড়া সব হত্যাকারীর ফাঁসির দাবি জানান তিনি।

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
৩ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
৪ ঘণ্টা আগে