দিনাজপুরের বীরগঞ্জে ঈদের উপহার দিতে বোনের বাড়িতে যাওয়ার পথে নুর ইসলাম (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সকালে বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় বন্দারু রায় (২০) নামের এক যুবক নিহত হন।
নিহত নুর ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
জানা গেছে, ঈদ উপলক্ষে নতুন কাপড় ও সেমাই-চিনি নিয়ে মোটরসাইকেলে বোনের বাড়িতে যাচ্ছিলেন নুর ইসলাম। আজ সকাল ৮টার দিকে বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পৌঁছালে একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিহত হন। এ দুর্ঘটনায় রয়েল (৩৫) নামের আরেক যুবক আহত হন। রয়েল বিরল উপজেলার মির্জাপুর বজরাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
অপরদিকে গতকাল রাত ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর ভাঙ্গাপুলে আঞ্চলিক সড়কে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী বন্দারু রায় নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও ছয় যাত্রী আহত হন।
নিহত বন্দারু রায় দিনাজপুরের বিরল উপজেলার বাজনারহার এলাকার ব্রিটিশ রায়ের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নুর ইসলামের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও বলেন, গতকাল রাতের দুর্ঘটনার ঘটনায় ট্রাক্টরটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে