
আবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লেগেছে। আজ পদ্মাসেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানের স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে।
সকাল ৭টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এ ঘটনা ঘটে। এতে সেতুর তেমন কোনো ক্ষতি না হলেও ফেরির মাস্তুল ভেঙে গেছে।
এনিয়ে পঞ্চম বারের মতো পদ্মা সেতুতে ফেরির আঘাত লাগলো। ২০ জুলাই পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালালের সঙ্গে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের ধাক্কা লেগে পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ৯ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে। সর্বশেষ ১৩ জুলাই ১০নং পিয়ারে ধাক্কা দেয় ফেরি কাকলি।
এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রসঙ্গত, এরই মধ্যে পদ্মাসেতুর সড়ক পথ নির্মাণ শেষ হয়েছে। তবে যান চলাচল শুরু হয়নি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা যাচ্ছিল একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার। তবে পার্কে যাওয়ার সেই পরিকল্পনা ভেস্তে যায় ইউএনও’র হস্তক্ষেপে।
২৯ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে না। এসএসসি-২০২৬ ফলাফলে জিপিএ-৫ না থাকায় ওই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারছে না।
৪২ মিনিট আগে
নিহত সৌরভের ছোট বোন নুপুরের সঙ্গে চার বছর আগে রবিউল ইসলামের বিয়ে হয়। পরবর্তীতে নুপুরের সঙ্গে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় রবিউল ক্ষুব্ধ হন। এর জের ধরেই তিনি শাহিনের সঙ্গে পরামর্শ করে সৌরভকে হত্যার পরিকল্পনা....
১ ঘণ্টা আগে
বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সে সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মাপুরাণ’ গানের আসর বসাবেন।
২ ঘণ্টা আগে