২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে দেশের ৫২তম ও অর্থমন্ত্রী হিসেবে পঞ্চম বাজেট প্রস্তাব করেন তিনি।
২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ২৮২ কোটি টাকা। তবে এবার বেড়েছে ২৭ কোটি। যদিও গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬৩৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের চেয়ে বেড়েছিল ৩৫৩ কোটি টাকা। গতবারের চেয়ে আগামী অর্থবছরে বাজেট কমবে নাকি বাড়বে, তা জানা যাবে সংশোধিত অধিবেশনে।
২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন খাতে ৯২৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। দুই মিলিয়ে যা মোট ১ হাজার ৩০৯ কোটি টাকা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলা-উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া, দেশ-বিদেশে খেলোয়াড়দের টুর্নামেন্ট, মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৯ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১১ ঘণ্টা আগে