আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টিল ও লৌহজাত দ্রব্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যের ওপর নির্ধারিত ভ্যাট ৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে। সে হিসাব অনুযায়ী বাড়তে চলেছে স্টিল ও লৌহজাত দ্রব্যের দাম।
আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত থাকলেও প্রস্তাবিত বাজেটে সেটি বাড়ানো হয়েছে ২ দশমিক ৫ ভাগ। অর্থাৎ আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ ভাগ ভ্যাট দিতে হবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে।
এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে, ব্লেডসহ স্টিলের তৈরি গৃহস্থালির জিনিসপত্রের দাম বাড়তে পারে।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
- অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলের দাম বাড়ছে
- এসেছে বাজেট: অব্যাহত অপচয়ের সংস্কৃতি
- টিন থাকলেই আয়কর দিতে হবে ২ হাজার টাকা
- বাড়বে সানগ্লাসের দাম
- কমছে ইন্টারনেটের দাম
- দাম বাড়বে কলমেরও
- দাম বাড়ছে রান্নাঘরে প্লাস্টিকের জিনিসপত্র ও টিস্যু পেপারের
- প্রতিরক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের সাড়ে ৫ শতাংশ
- নারী ও শিশুর জন্য বরাদ্দ বাড়ছে ৪৬৪ কোটি টাকা
- স্বর্ণের বার আনায় কড়াকড়ি: কমছে পরিমাণ, বাড়ছে শুল্ক
- সংকটকালে অর্থমন্ত্রীর ‘স্মার্ট’ বাজেট
- ৬০০০ কোটি টাকার বাড়তি কর তামাকে, দাম বাড়ছে সিগারেটের
- ব্যক্তির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে চার লাখ
- কৃষিতে বরাদ্দ বাড়ল দেড় হাজার কোটি টাকা
- বাজেটে কি পেল আইসিটি বিভাগ
- বাজেটে আয়, ব্যয়ের খাত
- প্রাথমিকে স্কুল ফিডিং কার্যক্রম চলবে
- ১১ শতাংশ বাড়িয়ে ৫০ লাখ কোটি টাকার বেশি জিডিপি প্রাক্বলন










