উড়োজাহাজের যন্ত্রাংশ ও ইঞ্জিন আমদানিতে আগাম কর প্রত্যাহারের প্রস্তাব

দেশের উড়োজাহাজ পরিবহন খাতের প্রসারে উদ্যোগ নিয়েছে সরকার। যার অংশ হিসেবে নিবন্ধিত এয়ারলাইনস কর্তৃক উড়োজাহাজের ইঞ্জিন, টার্বো ইঞ্জিন এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে আগাম কর (এটি) প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তিনি এ প্রস্তাব করেন।
বর্তমানে উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশের ওপর ৫ শতাংশ আগাম কর রয়েছে। যা নতুন অর্থবছর থেকে তা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এর আগে এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বেসরকারি এয়ারলাইনসগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এওএবি)। সে সময় জ্বালানির ওপর আরোপিত আমদানি কর, ভ্যাট, আগাম কর এবং অগ্রিম আয়কর মওকুফের দাবি জানানো হয়েছিল।
বাজেট ২০২৩-২৪ সম্পর্কিত খবর আরও পড়ুন:
- এসেছে বাজেট: অব্যাহত অপচয়ের সংস্কৃতি
- প্রতিরক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের সাড়ে ৫ শতাংশ
- নারী ও শিশুর জন্য বরাদ্দ বাড়ছে ৪৬৪ কোটি টাকা
- স্বর্ণের বার আনায় কড়াকড়ি: কমছে পরিমাণ, বাড়ছে শুল্ক
- সংকটকালে অর্থমন্ত্রীর ‘স্মার্ট’ বাজেট
- ৬০০০ কোটি টাকার বাড়তি কর তামাকে, দাম বাড়ছে সিগারেটের
- ব্যক্তির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে চার লাখ
- কৃষিতে বরাদ্দ বাড়ল দেড় হাজার কোটি টাকা
- বাজেটে কি পেল আইসিটি বিভাগ
- বাজেটে আয়, ব্যয়ের খাত
- প্রাথমিকে স্কুল ফিডিং কার্যক্রম চলবে
- ১১ শতাংশ বাড়িয়ে ৫০ লাখ কোটি টাকার বেশি জিডিপি প্রাক্বলন

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে 







