নেপলসের পসিলিপো উপকূলে ছোট্ট এক দ্বীপের দেখা পাবেন। দ্বীপ বলতে, সাগরের মধ্যে বড় দুটি পাথরকে ধনুকাকার খুব সরু একটি পাথর জোড়া লাগিয়েছে। দেখতে সুন্দর হলেও সাগর কিংবা ওপর থেকে দেখলে মোটের ওপর একটু অস্বাভাবিকই লাগবে একে। তবে গাইওলা নামের ইতালির এই দ্বীপের এটাই একমাত্র অস্বাভাবিক ব্যাপার নয়।
দ্বীপটিকে ঘিরে আছে নানা রহস্যময় ঘটনার গুজব। বিশেষ করে দ্বীপটি যিনিই কিনেছেন কিংবা বাস করেছেন, মন্দ ভাগ্যের শিকার হতে হয়েছে তাঁকেই। স্থানীয়দের দাবি, গাইওলা অভিশপ্ত এক দ্বীপ।
বর্তমানে পরিত্যক্ত দ্বীপটিকে ঘিরে নানা ধরনের অস্বাভাবিক ঘটনার শুরু উনিশ শতকের গোড়ার দিকে। ‘দ্য উইজার্ড’ বা জাদুকর নামে পরিচিতি পাওয়া এক লোক সাধু তখন বাস করতেন এখানে। ১৮৭১ সালে একটি ফিশিং কোম্পানির মালিক লুইজি নেগরি দ্বীপটি কিনে নেন। এ সময় একটি ভিলা বা বাড়ি তৈরি হয় এখানে। তবে তাঁর কোম্পানি দেউলিয়া হয়ে গেলে নেগরি বিক্রি করে দিতে বাধ্য হোন দ্বীপটিকে।
বিভিন্ন ব্যক্তি ভিলা এবং গোটা দ্বীপটির মালিক ছিলেন বিশ শতকে। এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে মন্দ ভাগ্যের শিকার হোন। এতে দ্বীপটির কুখ্যাতি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ১৯২০-এর দশকে দ্বীপের সুইস মালিক হ্যানস ব্রন খুন হোন। গালিচায় মোড়ানো অবস্থায় মেলে তাঁর মৃতদেহ। এদিকে সাঁতার কাটতে গিয়ে সাগরের পানিতে ডুবে মারা যান তাঁর স্ত্রী।
পরের মালিক অটো গ্রানবেক ভিলাটিতে এসে হার্ট অ্যাটাকে মারা যান। এবার দ্বীপটি কিনে নেন লেখক ও শিল্পপতি মরিস-ইভজ সানুজ। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে সুইজারল্যান্ডের এক পাগলা গারদে জায়গা হয় তাঁর। ১৯৫৮ সালে আত্মহত্যা করেন তিনি।
তারপর গাইওলা দ্বীপের মালিক হোন ব্যারন কার্ল পল ল্যাংহেইম। জার্মান এই শিল্পপতির কোম্পানিও দেওলিয়া হয়ে যায়। দ্বীপটি তিনি বিক্রি করে দেন ফিয়াট এসপিএর চেয়ারম্যান জান্নি আনইয়াল্লির কাছে। তাঁর পরিবারেও নানা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। দ্বীপটির আরেক মালিক ছিলেন আমেরিকান শিল্পপতি জিন পল গেটি। তাঁকেও দুর্ভাগ্যের কবলে পড়তে হয়। তাঁর বড় ছেলে আত্মহত্যা করে, ছোট ছেলেও মারা যায় অল্প বয়সে। এমনকি এক নাতি অপহরণের শিকার হয়।
দ্বীপটির শেষ মালিক জানপাসকুয়ালে গ্রেপপোন। তাঁর স্থান হয় কারাগারে, আর স্ত্রীর মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায়। ১৯৭৮ সালে গাইওলা দ্বীপটি সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হয়। দ্বীপে মানুষের বসতি নেই প্রায় ৪৫ বছর। তবে স্থানীয়রা মনে করে, এখনো কাটেনি এর অভিশাপ। ২০০৯ সালে দ্বীপের উল্টো পাশের এক ভিলার মালিক খুন হোন। যদিও দ্বীপটি এমন অভিশপ্ত হয়ে ওঠার কারণ রহস্যই রয়ে গেছে।
গাড়িতে চেপে নেপলসের পসিলিপো চলে যেতে পারবেন। উপকূল থেকে সহজেই দেখতে পারবেন একে। একটি নৌকায় চেপে দ্বীপের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। আবার কাছের গাইওলা আন্ডারওয়াটার পার্কে স্কুবা ডাইভিং বা সাঁতারও কাটতে পারবেন। সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত এই পার্কের মোটামুটি মাঝখানে বলতে পারেন একে। দুঃসাহসী হলে দ্বীপেও কিছুটা সময় কাটাতে পারবেন। যদ্দুর জানা যায়, দ্বীপের মালিকেরাই ঝুট-ঝামেলায় পড়েছেন বা দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজেই এতে পা রাখলে আপনার বিপদ হবে এমন কথা নেই। পর্যটকেরা সাগরে সাঁতরে বেড়াবার পাশাপাশি ওই সব অভিশাপের থোড়াই কেয়ার করে দ্বীপে উঠছেনও।
সূত্র: এটলাস অবসকিউরা, উইকিপিডিয়া

উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
১৭ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল। তিনি একটি পোশাকের দোকান থেকে বিকিনি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
১ দিন আগে
কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৯ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১৪ দিন আগে