প্রশ্ন: প্রতিদিনই চুল শ্যাম্পু করি। কিন্তু মাথার ত্বকে খুশকি থেকেই যায়। খুশকি দূর করতে কী করা উচিত?
নন্দিতা রায়, কক্সবাজার
চুল শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার না হলে মাথার ত্বকে খুশকি হতে পারে। পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। মাথায় খুশকি অনেক বেশি থাকলে প্রফেশনাল ট্রিটমেন্ট নিতে পারেন। ভালো মানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে একেবারে খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে নিয়মিত যত্নে মাথার ত্বক অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাইয়ের তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।
প্রশ্ন: চুল অনেক বেশি শুষ্ক হয়ে যাচ্ছে। সাইনোসাইটিসের সমস্যা থাকায় চুলে ঠিকমতো প্যাক লাগাতে পারি না। চুলের যত্নে কী করতে পারি?
তানিয়া রহমান, শিবচর
হালকা গরম পানিতে গোসল করবেন। গোসল শেষে চুলে সেরাম লাগিয়ে ড্রাই করে ফেলবেন। চুলে পারমানেন্ট কেরাটিন বা এলাস্টিন ট্রিটমেন্ট করে নিতে হবে, তাহলে প্যাক না লাগালেও কয়েক মাস চুল রুক্ষ হবে না।
প্রশ্ন: হিজাব পরি। রোজ বাইরে যাই, তাই চুলও রোজ শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করতে পারি?
আদিবা রহমান, ঢাকা
ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর শুকিয়ে ব্রাশ করে পরিষ্কার হিজাব পরুন। হিজাব খোলার পর অবশ্যই কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।
পরামর্শ দিয়েছেন
শোভন সাহা
কসমেটোলজিস্ট
শোভন মেকওভার

ইউরোপের অন্যতম সেরা ‘গোপন পর্যটন গন্তব্য’ হয়ে উঠেছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে দূরবর্তী দ্বীপ এল হিয়েরো। অথচ সেখানে নেই কোনো বিশাল রিসোর্ট, নেই বিমানবন্দর কিংবা পর্যটকের ভিড়।
৯ ঘণ্টা আগে
মাতৃত্ব একটি ২৪ ঘণ্টার ডিউটি। সেখানে কোনো দিন নেই, রাত নেই। মাঝরাতে যখন নবজাতকের কান্না থামতেই চায় না, তখন একজন মায়ের মানসিক অবস্থা কতটা বিপর্যস্ত হতে পারে, তা শুধু ভুক্তভোগী মায়েরা জানেন। চারপাশের নীরবতার মাঝে একাকী শিশুর কান্না সামলানো।
১০ ঘণ্টা আগে
বিশ্বের প্রায় ৪২ শতাংশ মানুষ রাতে তীব্র মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটির কারণে ঘুমাতে পারেন না। ঘুমাতে যাওয়ার আগের কিছু ভুল অভ্যাস আমাদের স্নায়ুতন্ত্র উত্তেজিত করে রাখে। এই উত্তেজনা ঘুমের ক্ষতি করে এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
১২ ঘণ্টা আগে
হলিউডের এক চিরন্তন আইকন, মডেল ও গায়িকা মেরিলিন মনরো। তাঁর হাসিতে যেন পুরো বিশ্ব থমকে দাঁড়ায়। তিনি বেঁচে থাকলে ১ জুন পা রাখতেন শততম বছরে। মনরোর জন্মের এক শ বছর পরও তিনি এক মায়াবী ও অমীমাংসিত রহস্য হয়ে রয়েছেন। তাঁকে নিয়ে নির্মিত সিনেমা কিংবা নানান আলোচনা থাকলেও মনে হয় যেন আমরা কেবল তাঁর...
১৮ ঘণ্টা আগে