আগামী মাসেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘এক্সট্র্যাকশন টু’ সিনেমা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এক্সট্র্যাকশন সিনেমার সিকুয়েল এটি। মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমাটির ট্রেলার প্রকাশ পাওয়ার পরেই প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
প্রথম ছবির থেকে সিকুয়েল যে আরও দুর্দান্ত হতে চলেছে সেটা ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন নির্মাতারা। গত ১৯ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয়েছে ৫৫ লাখ বারেরও বেশি। ট্রেলারে দেখা যায় পানিতে ডুবে যাওয়া টাইলর রেক কীভাবে বেঁচে ফিরেছেন। এরপর দেখা মেলে একের পর এক অ্যাকশন দৃশ্য।
সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অ্যাভেঞ্জার্সের থর খ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। পাশাপাশি সিনেমাটিতে দেখা যাবে গোলশিফতেহ ফারহানি, অ্যাডাম বেসা সহ আরও অনেক তারকাকে।
২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’। সিনেমাটির কাহিনি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। সিনেমাটিতে যাকে ‘টাইলর রেক’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর চলে একের পর এক অভিযান।
আগামী ১৬ জুন থেকে নেটফ্লিক্সে শুরু হবে এক্সট্র্যাকশন ২-র স্ট্রিমিং। সিনেমাটির প্রযোজনায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’খ্যাত রুশো ব্রাদার্স।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে