
স্বপ্নে সাপ পাঠিয়ে দুধ-কলা দিতে বলেন কালী দেবী। কিন্তু দুধ-কলা না দেওয়ায় স্বপ্নেই সাপ পাঠিয়ে ভয় দেখানোয় কালী দেবীর মন্দিরে গিয়ে মূর্তি ভাঙচুর করেছেন কোহিনূর বেগম (৪৬) নামের এক নারী। গ্রেপ্তারকৃত ওই নারীর স্বীকারোক্তির বরাত দিয়ে এ কথা জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
মিঠাপুকুর উপজেলার বঙ্গবন্ধু মডেল গ্রামের কালী মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনায় আজ রোববার বিকেলে উপজেলার বঙ্গবন্ধু মডেল গ্রামের (রতিয়া বাজিতপুর) নিজ বাড়ি থেকে কোহিনূর বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার কালী মন্দিরে কালী, শীতলা ও শিব দেবের মূর্তি থেকে মাথা ভেঙে ফেলার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এ ঘটনায় একটি থানায় একটি মামলা হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বঙ্গবন্ধু মডেল গ্রামের বাসিন্দাদের তথ্য মতে গত সোমবার (১ মে) পর্যন্ত কালী মন্দিরে রাখা দেবদেবীর মূর্তি ঠিকঠাক ছিল। শুক্রবার (৫ মে) বিকেলে মন্দিরে রাখা কালী দেবী, শীতলা দেবী ও শিব দেবের মূর্তির মাথা ভেঙে ফেলার ঘটনা নজরে আসে।
ওই দিন রাতেই উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, এএসপি (ডি সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, ওসি মোস্তাফিজার রহমান ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার ঘোষণা দেন।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘গ্রেপ্তার কোহিনূর বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কোহিনূর জানান, কালী দেবী তাঁকে স্বপ্নে মন্দিরে দুধ-কলা দিতে বলেছিলেন। দুধ-কলা কিনেছিলেন ঠিকই কিন্তু মন্দিরে না দিয়ে তিনি ছেলে ও স্বামীকে খাইয়েছেন। এ কারণে কালী দেবী তাঁকে স্বপ্নে সাপ পাঠিয়ে ভয় দেখিয়ে রাত ১২টার পর মন্দিরে যেতে বলেছিলেন। এরপর বাড়ি থেকে কুড়াল নিয়ে গিয়ে তিনি তিন দেবদেবীর মূর্তির মাথা ভেঙে ফেলেন।
ওসি বলেন, মন্দিরের দরজা খোলা ছিল বলে দাবি করেন কোহিনূর। মূর্তি ভাঙচুর করার কাজে ব্যবহৃত কুড়ালটি জব্দ করেছে পুলিশ।
মোস্তাফিজার রহমান বলেন, ‘মূর্তি ভাঙচুরের ঘটনায় খুব চাপে ছিলাম। কোহিনূর বেগমকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে মূর্তি ভাঙচুর করার কথা স্বীকার করেছেন। তবে তাঁর কথাবার্তা কিছুটা অসংলগ্ন। কোহিনূর বেগম রতিয়া বাজিতপুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।’

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
৩৩ মিনিট আগে
ঢাকার আশুলিয়া থেকে গতকাল সোমবার রাতে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে গেছে আরও অন্তত ছয়জন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২৫ দিন পর একটি পুরোনো কবর থেকে মন্টু ব্যাপারী ওরফে মনু ব্যাপারী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামের মৃত সাহেব আলী মাদবরের পুরোনো কবর থেকে তাঁর মরদেহ
১ ঘণ্টা আগে