
ময়মনসিংহের ত্রিশালে একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমারবাহী লরি। আজ বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার চেলারঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের মধ্যে দুইলেনে চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তায় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন তিনজন। ত্রিশাল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারও নদীতে পড়ে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘যারা আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর কেউ নেই। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। পুরোনো এই ব্রিজটি ভারী ট্রান্সফরমারের লোড নিতে না পেরে ভাঙতে পারে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছি।’
ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রান্সফরমার বহনকারী একটি লরি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। তবে লরির যে ড্রাইভার তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিনজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে দুটি রাস্তার একটি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আরেকটি রাস্তা সচল আছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় জনৈক মোহাম্মদ জাকির হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ৪৫টি রুম ও আসবাবপত্র পুড়ে গেছে।
২৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৩০ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৪৩ মিনিট আগে
রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। আজ শনিবার তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
১ ঘণ্টা আগে