ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রকি সাহা (৩২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বাজারের ‘রকি স্টোর’ নামের ওই দোকানের আড়ার সঙ্গে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রকি সাহা পার্শ্ববর্তী দোহার উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নিরঞ্জন সাহার ছেলে। তিনি দাউদপুর বাজারে ব্যবসার পাশাপাশি ওই দোকানে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি রকির দোকানে কিছু কলা রেখেছিলেন। সকালে তিনি সেই কলা নিতে এসে দোকান ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও রকির কোনো সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে তাঁর ডাকে বাজারের অন্য লোকজন ও বাজার কমিটির সদস্যরা সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে ঢোকে। এ সময় রকিকে দোকানের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রকির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জহিরুল ইসলাম আরও বলেন, ‘রকি প্রথমে কয়েক বছর দাউদপুরে অন্যের দোকানে কাজ শিখেছেন। এরপর নিজেই ব্যবসাপ্রতিষ্ঠানটি দেন। তাঁর মা-বাবা বেঁচে নেই। তবে এক ভাই আছেন। কেন তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন, সে বিষয়ে প্রাথমিকভাবে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার বিভিন্ন কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারে বজ্রপাতের পৃথক ঘটনায় তালেব মিয়া (৪০) ও স্বপন মুন্ডা নামের দুজন মারা গেছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুরের সময় রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।
৩৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই একটি ট্রলার ডুবে মো. কামাল বাহাদুর নামের এক ট্রলারচালকের মৃত্যু হয়েছে। ভাটার কারণে ব্রিজের নিচে নোঙর করে রাখা ট্রলারটি গভীর রাতে জোয়ারের পানির চাপে ডুবে যায়। এ সময় কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে মারা যান চালক। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডুবন্ত ট্রলার থেকে তাঁর..
৪৪ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। এর মধ্যে ধানমন্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে