ফেসবুকে বিভিন্ন পণ্যের ভুয়া ‘ফাইভ স্টার’ বিক্রি হচ্ছে। ফেসবুকে এমন অনেক গ্রুপের সন্ধান পাওয়া গেছে যারা নগদ অর্থ বা পণ্যের বিনিময়ে রিভিউ কেনাবেচা করে থাকে। রিভিউগুলো বেশির ভাগই আমাজন, গুগল ও ট্রাস্টপাইলট প্ল্যাটফর্মগুলোর জন্য।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক কনজ্যুমার গ্রুপ হুইচ ফেসবুকে মোট ১৪টি এমন গ্রুপের সন্ধান পেয়েছে। গ্রুপগুলোতে মোট ৬২ হাজারের বেশি সদস্য রয়েছে।
এর আগে ২০১৮ সালে, ভুয়া রিভিউ কেনাবেচা নিয়ে তথ্য প্রকাশ করেছিল হুইচ। তবে এবার এই সমস্যা সমাধানে আইন প্রণয়নের পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
ফেসবুকের জানিয়েছে, ভুয়া রিভিউর বিষয়টি শনাক্ত করতে ও প্ল্যাটফর্ম থেকে মুছতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে এটি।
মেটার একজন মুখপাত্র বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে প্রতারণা ও ছদ্মবেশে কোনো কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। কোনো কিছুর বিনিময়ে ভুয়া রিভিউ দেওয়াও এর অন্তর্ভুক্ত।’

আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
১ ঘণ্টা আগে
ভুটানকে আমার মনে হয় এই উপমহাদেশের স্বর্গভূমি। যদিও সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। আমি এ পর্যন্ত তিনবার ভুটানে গিয়েছি। পারলে আরও অনেকবার যেতে চাই । তবে হ্যাঁ, পর্যটক হিসেবে আপনি যদি শপিং মল খোঁজেন বা নাইটক্লাবে সন্ধ্যা কাটাতে চান, তবে ভুটান আপনার জন্য নয়।
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সিউলের রাজপ্রাসাদ, জেজু দ্বীপের আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য কিংবা পাহাড়ি ট্রেইল। তবে দেশটির সাম্প্রতিক পর্যটনচিত্রে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। জেজু দ্বীপের শান্ত ও নির্জন সৈকতে পর্যটকদের দীর্ঘ সারি খুবই সাধারণ দৃশ্য।
২ ঘণ্টা আগে
এক বছর হওয়ার আগে সন্তান নিয়ে বিমানযাত্রা না করাই ভালো। তবে এর আগে যদি জরুরি কোনো কাজে বিমানে চড়তেই হয়, তাহলে সতর্ক থাকতে হবে। ভ্রমণের আগে মানসিক প্রস্তুতি তো নেবেনই, সঙ্গে আরও কয়েকটি বিষয় মনে রাখলে সফর অনেকটাই সহজ হয়ে যাবে।
৩ ঘণ্টা আগে