
‘আজ আমার জীবনের স্মরণীয় একটি দিন, অনেক সাধনার পর আজ আমি আমার জীবনের প্রথম শিক্ষক মানিকগঞ্জের শুক্লা মিসকে খুঁজে পাই, যিনি আমার জীবনের প্রথম শিক্ষাগুরু। আমরা একসঙ্গে ইফতার করলাম, কত গল্প, কত কথা! অসম্ভব সুন্দর কিছু সময় কাটালাম ঘিওরে মিসের দেবরের বাসায়, সবাই শুক্লা মিসের জন্য দোয়া করবেন।’ নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবিসহ এই ক্যাপশন লিখে পোস্ট করেছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
প্রথম স্কুল, প্রথম ক্লাস টিচার—স্মৃতিতে আগলে রেখেছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস। একটু সান্নিধ্য পেতে খুঁজে ফিরেছেন বহু বছর। কাজের ব্যস্ততা আর যোজন পথের দূরত্বে কেটে গেছে ৪৩টি বছর। অবশেষে দেখা পেলেন জীবনের প্রথম শিক্ষক প্রিয় শুক্লা ম্যাডামকে। ফেরদৌসের প্রথম শিক্ষক শুক্লা রায় এখন মেলবোর্ন থাকেন মেয়ের কাছে। সম্প্রতি বাংলাদেশে এসেছেন।
গতকাল বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের ঘিওরে শিক্ষাগুরুর সাক্ষাৎ পেয়ে আপ্লুত ফেরদৌস। আপ্লুত শিক্ষক। সেদিনের ছোট্ট ছাত্র আজ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, উপস্থাপক। কত নামডাক! কোটি কোটি মানুষ তাঁকে চেনে। তাঁকে নিয়ে কত কথা, কত স্মৃতি। পরম মমতায় ছাত্রকে জড়িয়ে ধরতেই শিক্ষক শুক্লা রায় চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না।
বিকেল ৫টায় ঘিওরে এই শিক্ষকের বাড়িতে পৌঁছান ফেরদৌস। ইফতার করেন একসঙ্গে। এ সময় ফেরদৌসকে নিজ হাতে আপ্যায়িত করেন শিক্ষক শুক্লা রায়, তাঁর দেবর প্রফেসর অজয় রায় ও তাঁর স্ত্রী দোলা রায়।
ফেরদৌস বলেন, ‘আমার জীবনের প্রথম শিক্ষক শুক্লা রায়। যাঁর কথা আজও আমার স্মৃতিতে অমলিন। অনেক খুঁজেছি। আমরা মানিকগঞ্জের যে বাড়িতে ভাড়া থাকতাম, সে বাড়ির ছেলে নৃত্য শিক্ষক মুকুল, তাঁর বড় বোন বেবি আপার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি, ম্যাডাম মেলবোর্ন তাঁর মেয়ের কাছে থাকেন। প্রায়ই খোঁজ রাখতাম কবে ম্যাডাম দেশে আসবেন। অবশেষে বেবি আপা কল করে জানান, ম্যাডাম এসেছেন, তাঁদের গ্রামের বাড়ি ঘিওরে আছেন। গোয়ালন্দ এলাকায় শুটিং চলছিল আমার। আর দেরি করিনি। সোজা চলে আসলাম ম্যাডামের কাছে।’
অবসরপ্রাপ্ত শিক্ষক শুক্লা রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরদৌসের বাবা তখন মানিকগঞ্জের শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। মানিকগঞ্জ শহরে তখন প্রথম কেজি স্কুল শিশু মঞ্জুরিতে (বর্তমানে আফরোজা রমজান স্কুল) আমি শিক্ষকতা শুরু করি। যত দূর মনে হয় ১৯৭৯-৮০ সালের দিকে ফেরদৌস এই স্কুলে ভর্তি হয়। প্লে থেকে কেজি ওয়ান তিন বছর পড়ে। আজ ও কত বড় তারকা। আমার আরও কয়েকজন ছাত্রছাত্রী দেশ-বিদেশে অনেক বড় পর্যায়ে কাজ করছে। আমি মনে করি শিক্ষক হিসেবে আমি সার্থক।’
ফেরদৌস এসেছেন শুনে এক নজর দেখার জন্য এ সময় শত শত মানুষ ভিড় করে প্রফেসর অজয় রায়ের বাসভবনে। সবার সঙ্গেই হাসিমুখে কথা বলেন, ছবি তোলেন ফেরদৌস। বলেন, ‘আজ আমি ভীষণ খুশি। বহু বছর পর আমার প্রিয় শিক্ষককে খুঁজে পেয়েছি।’ দোয়া চেয়ে বিদায় নেন ম্যাডামের কাছ থেকে। এ যেন চলচ্চিত্রের বিদায়ের বিষাদ পর্ব। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। ফেরদৌসের চলে যাওয়া পথের পানেই অপলক তাকিয়ে থাকেন এই স্কুলশিক্ষক। হাত তুলে আশীর্বাদ করেন। ভেজা চোখদুটো ঝাপসা হয়ে ওঠে দুজনেরই।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে