কানাডায় নতুন আগতদের জন্য এবং কানাডীয় নাগরিকদের জন্য বাড়ি কেনা সহজ করেছে। গত সপ্তাহে সেখানকার সরকার ঘোষণা করে, কানাডার নাগরিক নয় এমন ব্যক্তিদের জন্য বাড়ি কেনা কঠিন করে দেওয়া আইনটির কিছু ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জানিয়েছে কানাডায় অভিবাসন নিয়ে সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট সিআইসি নিউজ।
১. কানাডার নাগরিক নন এমন বাড়ি ক্রেতাদের জন্য সুখবর
কয়েক মাস আগেই কানাডীয় নাগরিক নন এমন মানুষদের আবাসিক সম্পত্তি বা বাড়ি কেনা নিষিদ্ধ করে একটি আইন করে কানাডীয় সরকার। তবে এই আইনি সংশোধনের পাশাপাশি কেবল ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় দেশটিতে বাড়ি কেনা সহজ করেছে।
গত ২৭ মার্চ কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন (সিএমসিএইচ) ঘোষণা করে, কানাডার নাগরিক নন এমন মানুষদের আবাসিক সম্পত্তি কেনার নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইন অনুসারে কানাডীয় নাগরিক নয় এমন মানুষ যারা ওয়ার্ক পারমিট নিয়ে বাস করছেন, তাঁরা আবাসিক ও বাণিজ্যিক এলাকার সমন্বয়ে যেসব জায়গা সেখানে বাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। এ জন্য অবশ্য কিছু শর্ত পূরণ করতে হবে তাঁদের। ঘোষণার দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
সিএমএইচসি জানিয়েছে তবে এই বাড়ি বা সম্পত্তি কেনার জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদের অন্তত ১৮৩ দিন বা তার বেশি বাকি থাকতে হবে। একটির বেশি আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না ওই ব্যক্তি।
আইনে ব্যাখ্যা করা হয়, এ ধরনের আবাসিক সম্পত্তির অন্তর্ভুক্ত হবে আলাদা বাড়ি বা একক ভবন ও এ ধরনের স্থাপনা, আধা–সংযুক্ত ভবন (একটি দেয়াল থাকে দুটি ভবনের মাঝখানে), সংযুক্ত বাড়ির সারির একটি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি।
পাশাপাশি খালি জমির ক্ষেত্রেও আইন সংশোধন করা হয়েছে। আবাসিক ও মিশ্র এলাকার খালি জমি কানাডার নাগরিক না হলেও কিনতে পারবেন আপনি। বাড়ি বানানোসহ যে কোনো কাজে এটি ব্যবহার করা যাবে।
২. ট্যাক্স রিটার্ন জমা দেওয়াটা জরুরি নয়
বাড়ি কিনতে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ও আগের চাকরির অভিজ্ঞতা থাকার বিষয়টি বাতিল করা হয়েছে।
মূল আইনে, কাগজে–কলমে অস্থায়ী নাগরিকদের জন্য বাড়ি কেনা সম্ভব ছিল। তবে ওয়ার্ক ও স্টাডি পারমিট নিয়ে যারা থাকেন তাঁদের কয়েকটি শর্ত পূরণ জরুরি ছিল। এর মধ্যে আছে যখন বাড়িটা কেনা হবে এর আগের চার বছরের মধ্যে অন্তত তিন বছর কানাডায় পূর্ণকালীন কাজ করার অভিজ্ঞতা। শুধু তাই নয় আগের চার বছরের মধ্যে অন্তত তিন বছরের ট্যাক্স রিটার্নের কাগজও জমা দেওয়ার শর্ত ছিল।
৩. সঞ্চয়ী হিসাব
২০২৩-র বাজেটে নতুন ট্যাক্স ফ্রি ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট (এফএইচএসএ) বা করমুক্ত সঞ্চয়ী হিসাবের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২২–এর কেন্দ্রীয় সরকারের বাজেটে এর প্রস্তাব করা হয়েছিল। এটা অনুসারে ১ এপ্রিল থেকে অর্থনৈতিক সংস্থাগুলো কানাডীয় নাগরিকদের এটি গ্রহণের প্রস্তাব দিতে পারবে।
এতে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীরা করমুক্ত ব্যবস্থায় ৪০ হাজার ডলার পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। এফএইচএসএ আসলে কানাডীয় সরকারের নাগরিকদের জন্য বাড়ি কেনাটা সহজ করার উদ্যোগের একটি অংশ। তবে এ ধরনের সঞ্চয় হিসাব খুলতে আপনাকে অবশ্যই কানাডার নাগরিক হতে হবে, সেই সঙ্গে বয়স হতে হবে ১৮ কিংবা এর বেশি। এ ছাড়াও প্রথমবারের মতো বাড়ির ক্রেতা হওয়াসহ কিছু শর্ত আছে।
৪. কানাডায় বাড়ির দাম
কানাডীয় রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ) জানিয়েছে ফেব্রুয়ারিতে দেশে বাড়ির গড় দাম ছিল ৬ লাখ ৬২ হাজার ৪৩৭ ডলার। যা ২০২২ সালের ফেব্রুয়ারির রেকর্ড অঙ্কের তুলনায় ১৮.৯ শতাংশ কম।
এদিকে মার্চে প্রকাশিত ডেটায় দেখা যাচ্ছে ফেব্রুয়ারির তুলনায় বাড়ি বিক্রির হার ২.৩ শতাংশ বেশি। যদিও একই সময় বিক্রির জন্য নতুন তালিকাবদ্ধ সম্পত্তি ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
অবশ্য অঞ্চলভেদে বাড়ির দামের হেরফের পাবেন। সিআরইএর তথ্যে জানা যায়, ওন্টারিও আর ব্রিটিশ কলম্বিয়ায় দাম চূড়ায় পৌঁছার পর এখন কিছুটা কমের দিকে। আলবার্টা, সাসকাচুয়ান এবং নিউফাউন্ডল্যান্ডে দাম বেশির দিকে। মোটামুটি মাঝামাঝি জায়গায় আছে কুইবেক ও মেরিটাইমে।
আরও খবর পড়ুন:

দুপুরের খাবারের পরপরই চোখের পাতা ভারী হয়ে আসে; যাকে আমরা বলি ভাতঘুম। এই সময় ক্লান্তি লাগা বেশ স্বাভাবিক বিষয়। অনেকে মনে করেন, কর্মব্যস্ত দিনের মাঝে একটু ঘুমিয়ে নিলে রাতের ঘুম নষ্ট হবে কিংবা আলসেমি আঁকড়ে ধরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একদম ভিন্নকথা। কাজের ফাঁকে বা দুপুরে অল্প সময়ের জন্য চোখ...
১৫ ঘণ্টা আগে
ভালোবাসার সম্পর্কে কখনো মনে হতে পারে, সঙ্গী আগের মতো যত্নশীল নেই। কখনো মনে হতে পারে, এই মানুষটিই কি আমার জন্য সঠিক? আবার কখনো সঙ্গীর কোনো ছোট আচরণও অস্বাভাবিকভাবে চোখে পড়তে পারে। এসব ভাবনা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন একই ধরনের প্রশ্ন বছরের পর বছর বারবার ঘুরেফিরে মনে...
১৭ ঘণ্টা আগে
‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গল্পে এলিস কখনো নিজের আকার বদলে যেতে দেখে, কখনো চারপাশের জগৎকে স্বাভাবিকের চেয়ে ভিন্নভাবে অনুভব করে। বাস্তব জীবনে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির অভিজ্ঞতাও কিছুটা এমন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটি কোনো কল্পনার বিষয় নয়, এটি মস্তিষ্কের তথ্য...
১৯ ঘণ্টা আগে
আমেরিকায় মিটলোফ বেশ জনপ্রিয়। দেখতে অনেকটা পাউরুটির মতো হলেও এর মূল উপকরণ কিমা করা মাংস। তাই বাঙালির পরিচিত কিমার মাংসের সঙ্গে এর কিছুটা মিল পাওয়া যায়। কিন্তু রান্নার ধরন ও স্বাদে রয়েছে আমেরিকান ছোঁয়া। কিমার সঙ্গে ওটস, ডিম, দুধ ও মসলা মিশিয়ে পাউরুটির আকারে বেক করা হয় এটি। শেষে ওপরে কেচাপ ও...
২১ ঘণ্টা আগে