বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাড়ি কেনার সুযোগ বন্ধ করে দিচ্ছে কানাডা। করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে বাড়ির দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, এ বিষয়ে একটি আইনও পাস করেছে কানাডার সরকার। নতুন আইন অনুযায়ী, ২০২৩ সালের প্রথম দিন থেকেই বিদেশি বিনিয়োগকারীদের ওপর বাড়ি কেনা বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হলো। মূলত নিজ দেশের নাগরিকদের আবাসন সমস্যা বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, এই নিষেধাজ্ঞা শুধু শহর অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। এ ছাড়া বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে জানিয়েছে অটোয়া কর্তৃপক্ষ।
দাম বেশি হওয়ায় অনেক কানাডিয়ান বাড়ি কিনতে পারছিলেন না। এ অবস্থায় ২০২১ সালের নির্বাচনী প্রচারে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই বছরের জন্য এমন পদক্ষেপের প্রস্তাব দেন।
সে সময় ট্রুডোর দল লিবারেল পার্টি জানায়, ‘কানাডায় বাড়ি কেনা মুনাফাখোর, ধনী ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। এতে বাড়িগুলোর দাম আকাশ ছোঁয়া হয়েছে। বাড়ি তো জনগণের, বিনিয়োগকারীদের জন্য নয়।’
এদিকে কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের মতে, ২০২২ সালের শুরু থেকে বাড়ির দাম কমেছে। বাড়ির দাম গড়ে সর্বোচ্চ ৮ লাখ কানাডিয়ান ডলার থেকে কমে ৬ লাখ ৩০ হাজার কানাডিয়ান ডলারে নেমে এসেছে।
এ ছাড়া দেশটির জাতীয় আবাসন সংস্থা কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন এক প্রতিবেদনে বলেছে, ২০৩০ সালের মধ্যে কানাডায় প্রায় ১ কোটি ৯০ লাখের মতো আবাসন ইউনিট প্রয়োজন হবে। এ ক্ষেত্রে অন্তত ৫৮ লাখ নতুন বাড়ি নির্মাণ করতে হতে পারে।

নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ কোনো ভূমিকম্প নয়, বরং হিমবাহ থেকে বরফ ও পাথরের শক্তিশালী ধস। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ঘটনাটিকে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করলেও পরে তথ্য সংশোধন করে জানায়, সেখানে কোনো ভূমিকম্প ঘটেনি।
১ সেকেন্ড আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। বন্যার প্রবল তোড়ে ভেসে গেছে কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
১৪ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
১৫ ঘণ্টা আগে