কানাডায় সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে। এর পেছনে অভিবাসন প্রক্রিয়া দায়ী বলে উল্লেখ করেছে কানাডা সরকার। দেশটির সরকারি আদমশুমারি সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা গতকাল বুধবার বলেছে, গত বছর ১০ লাখেরও বেশি মানুষকে নথিভুক্ত করা হয়েছে। ফলে কানাডার জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কানাডার ইতিহাসে এর আগে মাত্র এক বছরে ১০ লাখ মানুষ কখনোই বাড়েনি। হাঙ্গেরি বিপ্লবের পর ইউরোপ থেকে অসংখ্য শরণার্থী এসে ১৯৫৬ সালে একবার কানাডার জনসংখ্যা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গিয়েছিল।
সম্প্রতি বিদেশ থেকে আসা নতুন নাগরিক ও আন্তর্জাতিক অভিবাসননীতির কারণে কানাডায় জনসংখ্যা বৃদ্ধির হার ৯৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
আজ বৃহস্পতিবার কানাডায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে দুই দেশের নেতার সীমান্ত নিয়ে আলোচনার কথা রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেখানে জনসংখ্যা বৃদ্ধির ধীরগতি দেখছে, সেখানে জি-৭ দেশগুলোর মধ্যে কানাডা জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার দেখছে। ২০২২ সালে ৩৯ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী অনানুষ্ঠানিক উপায়ে কানাডায় পৌঁছেছে।
ট্রুডো সরকারের উদারনীতির কারণে কানাডায় অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা বেড়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘সেফ থার্ড কান্ট্রি ডিল’ নামে যে চুক্তি রয়েছে, সেটি সংস্কার করতে হবে। তা না হলে অনানুষ্ঠানিক উপায়ে কানাডায় অভিবাসী পৌঁছানো ঠেকানো যাবে না।
২০১৫ সালে ক্ষমতায় আসার পর ট্রুডো সরকার নতুন অভিবাসীদের আশ্রয় দেওয়ার লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছ। গত বছর রেকর্ড ৪ লাখ ৩৭ হাজার ১৮০ জন অভিবাসী কানাডায় এসেছে।
কানাডায় শিক্ষা ভিসা গ্রহণের পরিমাণও বেড়েছে। গত বছর দেশটিতে ৬ লাখ ৭ হাজার ৭৮২ জন শিক্ষার্থী ভিসা অথবা নন পারমানেন্ট রেসিডেন্ট গ্রান্ট নিয়ে এসেছেন। এ ছাড়া রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন থেকেও হাজার হাজার শরণার্থী কানাডায় আশ্রয় নিয়েছে।
এদিকে আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগান নাগরিকদের জন্যও ভিসা সহজ করেছে কানাডা সরকার।
স্ট্যাটিস্টিকস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, কানাডায় চাকরির শূন্যপদের উচ্চহার ও শ্রম ঘাটতির কারণে অভিবাসন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে। জনসংখ্যা বাড়ার কারণে কোনো কোনো অঞ্চলে আবাসন, অবকাঠামো, পরিবহন ও অন্যান্য নাগরিক সুবিধা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা কঠিন হতে পারে কানাডা সরকারের জন্য।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। বন্যার প্রবল তোড়ে ভেসে গেছে কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
১৪ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
১৫ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
১৬ ঘণ্টা আগে