ঢাকার মঞ্চে একঝাঁক তরুণ নাট্যকর্মীর সরব অংশগ্রহণে ‘তাড়ুয়া’ নিয়ে এল তাদের নতুন প্রযোজনা ‘আদম সুরত’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।
২০১৮ সালে ‘লেট আমি আউট’ দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে ‘তাড়ুয়া’। প্রথম নাটকেই সারা জাগানো দর্শক উপস্থিতি তাড়ুয়ার নাট্যযাত্রায় গতি সঞ্চার করে। ‘আলী যাকের নতুনের উৎসব’-এ ‘আদম সুরত’-এর প্রথম প্রদর্শনীর পর আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত আদম সুরত এর ৪টি প্রদর্শনী আয়োজন করছে তাড়ুয়া।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল এ আগামীকাল ৩০ মার্চ ও ১ এপ্রিল সন্ধ্যা ৭: ৩০টায় এবং আগামী ৩১ মার্চ শুক্রবার বিকেল ৩: ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭: ৩০ মিনিটে মঞ্চায়িত হবে 'আদম সুরত'।
আদম সুরতে প্রতিফলিত হয়েছে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলা অমানবিক ঘটনাবলি যেগুলোর বিচার তো দূর হয়তো অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডে আমাদের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়ে তাড়ুয়ার নতুন প্রযোজনা আদম সুরত। নাটকটি দর্শক মহলে নতুন চিন্তার খোরাক জোগাবে-এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৩৪ মিনিট আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৪০ মিনিট আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৪৪ মিনিট আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১১ ঘণ্টা আগে