শিক্ষার্থীর অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগে বগুড়ার অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিনকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক রুবাইয়া ইয়াসমিনকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। তাই জেলা ও দায়রা জজ কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট ২৮ মার্চ দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে আইন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে চিঠি দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবকে বলা হয়।
গত মঙ্গলবার শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া নিয়ে এক ছাত্রীর তার সহপাঠীদের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে সহপাঠীদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে ‘অপমান’ করেন ওই ছাত্রীর মা অতিরিক্ত দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন। এই ঘটনায় বিক্ষোভের পর ওই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
নিজ নিজ শ্রেণিকক্ষ পালা করে ঝাড়ু দেওয়ার নিয়ম রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। তবে অষ্টম শ্রেণির ওই ছাত্রী ঝাড়ু দিতে না চাওয়াকে কেন্দ্র করে অন্য সহপাঠীদের সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে সেই ছাত্রী তাঁর মা বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারকের কাছে নালিশ দেয়। এ ছাড়া সহপাঠীদের তিরস্কার করে ফেসবুকে পোস্ট দেয় ওই ছাত্রী। সেই পোস্টের নিচে প্রতিবাদ জানিয়ে কমেন্ট করেন কয়েকজন। এর জেরে ওই বিচারক বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের ডেকে অপমান করেছেন বলে অভিযোগ ওঠে।

বরিশালের মুলাদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোষেরচর মুন্সীরহাট...
৩ মিনিট আগে
ভোলার দৌলতখানে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে মমতাজ বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের...
১ ঘণ্টা আগে