সংসদ সদস্য পদ হারাতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের একটি আদালত আজ তাঁর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ের পর রাহুলের সংসদ সদস্যের পদ ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে রায়ের বিরুদ্ধে তাঁকে উচ্চ আদালতে আপিল করতে হবে। তা না হলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। একই সঙ্গে ভারতীয় আইন অনুযায়ী রাহুল তাঁর সংসদ সদস্য পদটিও হারাতে পারেন।
এনডিটিভি জানিয়েছে, এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য গতকালই গুজরাটের সুরাটে পৌঁছেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে বক্তৃতা করার সময় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ‘সব চোরের উপাধি কীভাবে মোদি হয়!’ তাঁর এ মন্তব্যের পর বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মামলা করেন।
ভারতের জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৮(৩) ধারায় বলা হয়েছে সংসদ সদস্য যে মুহূর্তে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে দুই বছরের সাজাপ্রাপ্ত হন, তখন থেকে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।
বিশেষজ্ঞদের মতে, গুজরাটের সুরাটের বিচারিক আদালতের আদেশের ভিত্তিতে লোকসভা সচিবালয় রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করতে পারে এবং তার ওয়ানাড আসনটি শূন্য ঘোষণা করতে পারে। পরে ওই আসনটিতে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমনটি তখনই হবে, যখন উচ্চ আদালতে দোষী সাব্যস্ত হবেন রাহুল।
ভারতীয় আইন অনুযায়ী, আজকের রায় যদি উচ্চ আদালত বাতিল না করে, তাহলে রাহুল গান্ধী আগামী আট বছরের জন্য কোনো নির্বাচনে লড়তে পারবেন না। তবে কংগ্রেসের দলীয় সূত্র বলছে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়বেন রাহুল। সেখানে সাজা ও আদেশ স্থগিত করার আবেদন গ্রহণ না হলে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারার অধীনে একটি ফৌজদারি মানহানির মামলায় ২ বছরের সাজা যার অধীনে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এটি অত্যন্ত বিরল ঘটনা।

ইরানের চাপে একই সঙ্গে বাব এল-মানদেব ও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে আগামী নভেম্বরের আগে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমাতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার বার্ষিকীর পাশাপাশি গত শুক্রবার
৬ ঘণ্টা আগে
ইরানের সমর্থনপুষ্ট হুতিদের ইয়েমেনে দ্রুত অগ্রযাত্রা এবং সৌদি আরবে একের পর এক হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে খুব বেশি বিকল্প হাতে নেই সৌদি আরবের। যে পথই তারা বেছে নিক, প্রতিটির সঙ্গেই রয়েছে বড় ধরনের ঝুঁকি ও ব্যয়।
১১ ঘণ্টা আগে
সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্রিটিশ মুসলমানরা কতটা ব্রিটিশ সমাজে একীভূত হতে পেরেছেন? এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারী প্রায় ৬ লাখ ৫০ হাজার বাংলাদেশি। এই জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি মুসলমান।
১ দিন আগে
ইসরায়েল কি সত্যিই সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে, নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দীর্ঘদিনের ‘বিশেষ সম্পর্ক’ আরও গভীর ও ঘনিষ্ঠ সামরিক অংশীদারত্বে রূপ নিচ্ছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির ‘সুপার স্পার্টা’ হয়ে ওঠার যে ঘোষণা দিয়েছেন, তা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের
১ দিন আগে