রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শিগগিরই আমাদের কাছে হাজির হচ্ছে বছরের সেরা মাস রমজান। রমজান মুমিনের জীবনের সবচেয়ে কল্যাণকর মাস। মহানবী (সা.) এরশাদ করেন, ‘মুমিনদের জীবনে রমজানের চেয়ে অধিক কল্যাণকর কোনো মাস অতিবাহিত হয় না এবং মুনাফিকদের জীবনে রমজানের চেয়ে অধিক অনিষ্টকর কোনো মাস অতিবাহিত হয় না।’ (মুসনাদে আহমাদ: ৮৮৭০)
মাহে রমজান আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া ও রহমত। এ মাসের আগমনে আমাদের খুশি হওয়া চাই। কারণ আল্লাহর নিয়ামত এলে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের একান্ত কর্তব্য। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘বলে দিন, আল্লাহর অনুগ্রহ ও করুণায় তা এসেছে; সুতরাং এ নিয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। তা তারা যা সঞ্চয় করেছে, তা থেকে অধিক উত্তম।’ (সুরা ইউনুস: ৫৮)
সচেতন মুসলিমমাত্রই মহিমান্বিত মাস রমজানের আগমনে আনন্দিত হন। রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে নতুন প্রাণে জেগে ওঠেন। যেমন আপনার কোনো প্রিয় মানুষ ও হিতাকাঙ্ক্ষী ব্যক্তি দীর্ঘ ১১ মাস আপনার থেকে দূরে থাকার পর ফিরে এলে নিশ্চয়ই আপনার আনন্দের সীমা থাকবে না। তেমনি রমজান এলে মুমিনের আনন্দের সীমা থাকে না।
রোজা বা সিয়াম সাধনা হলো রমজানের প্রাণ। কোরআন, হাদিস এমনকি বৈজ্ঞানিক দৃষ্টিকোণেও রোজার উপকারিতা প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর রোজা রাখাই তোমাদের জন্য অধিক কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো।’ (সুরা বাকারা: ১৮৪)
সুতরাং রমজান মানে মুমিনের জীবনে খুশির আলোড়ন। এ খুশি সাধনা ও অর্জনের; আনুষ্ঠানিকতা বা বিলাসিতার নয়। আল্লাহ তাআলা আমাদের এই ফজিলতপূর্ণ মাসের প্রতি ইনসাফ করার তৌফিক দিন।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
মানবজীবনে আনন্দ-বেদনা, আশা-প্রত্যাশা, ভয় ও ক্রোধের মুহূর্ত আসবেই। জীবনের একমাত্র নিশ্চয়তা হলো এর অনিশ্চয়তা, আর এই অনিশ্চিত যাত্রায় প্রকৃত প্রশান্তি ও স্থিতিশীলতা মেলে কেবল মহান আল্লাহর স্মরণে। ইসলামি জীবনদর্শনে ধৈর্য বা সবর অন্যতম ইবাদত, যার মাধ্যমে একজন মুমিন রবের সিদ্ধান্তের সামনে নিজেকে...
১৬ ঘণ্টা আগে
নামাজ মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার এক গভীর সংযোগের মাধ্যম। এই ইবাদত আদায়ের সময় আমাদের উচিত সর্বোচ্চ মনোযোগ ও বিনয় বজায় রাখা। তাই নামাজের মধ্যে কোনো কিছু বিঘ্ন ঘটলে তা থেকে সতর্ক থাকা অপরিহার্য। হাই তোলা এমনই একটি বিষয়, যা নামাজে মনোযোগ নষ্ট করতে পারে।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে