দুবাইয়ে আরাভ খান নামে এক ব্যবসায়ীর জুয়েলারি শপ উদ্বোধনে যাওয়া নিয়ে সাকিব আল হাসানকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। গত কদিন এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। বিতর্কের মাঝে আজ প্রথমবার বিসিবির কোনো কর্মকর্তা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'অবশ্যই (বিতর্কিত ইস্যুতে সাকিবের পাশে থাকা নিয়ে)। কারণ, সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দেখভাল করা আমাদের দায়িত্ব।' সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ফাঁকে জালাল ইউনুস এ কথা বলেছেন।
সাকিবের দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বিসিবি জানত না বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, 'আমরা জানতাম না। আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। গ্যাপের (ইংল্যান্ড সিরিজ) মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে নিয়েছে। আমরা জানতাম, ১৭ তারিখ দলের সঙ্গে যোগ করবে। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না, এটা আমরা পরে জানতে পেরেছি।'
বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে জালাল ইউনুস আরও বলেছেন, 'এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো, কেন্দ্রিয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘষিক করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারি কমিটিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।'

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৫ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৫ ঘণ্টা আগে