
প্রায় পৌনে তিন কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেওয়ার অভিযোগে দায়ের হওয়া জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক পলি আফরোজ আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ফরহাদ মুন্সী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক পলি আফরোজ আবেদন নামঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বেঞ্চ সহকারী রাকিব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, খাদ্য বিভাগের কারিগরি পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলাটি করেন। ফরহাদ মুন্সির মালিকানাধীন গৌরনদীর এলাহী অ্যাগ্রো লিমিটেড নামক একটি রাইস মিল খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকভুক্ত।
মামলায় বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজের অনুকূলে খাদ্য বিভাগকে ১১টি পে-অর্ডার দেয়। জামানত বাবদ দেওয়া পে-অর্ডারগুলোর মোট টাকা ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা। কিন্তু সরকারের কোষাগারে জমা হয়েছে মাত্র ৭ হাজার ২০০ টাকা।
শুরুতে এসব পে-অর্ডারের জালিয়াতি ধরা না পড়লেও সম্প্রতি যাচাইয়ে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান হয়েও ভুয়া জামানত দিয়ে খাদ্য বিভাগের সঙ্গে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করায় ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলা করা হয়।

রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এর আগে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জুলাই আন্দোলনের পর তিনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন। বর্তমানে জাতীয় পার্টির নেতা–কর্মীদের দলে এনে নেতৃত্বে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিফাতুজ্জামান লাবু...
৩১ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১ ঘণ্টা আগে
শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফের হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মহিষ চরাতে গিয়ে চারজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে