Ajker Patrika

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রোগীদের অপেক্ষমাণ স্থানে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই শিশু। এ সময় সেখানে অপেক্ষমাণ পাঁচ থেকে ছয়জনের কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শী হাফসা বেগম জানান, জরুরি বিভাগের সামনে চারটি বেঞ্চে দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ ওপরের একটি চলন্ত ফ্যান খুলে শিশু দুটির পাশেই পড়ে যায়। ফ্যানটি তাদের গায়ে না লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের দুর্ঘটনায় শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা গুরুতর আহত হতে পারেন। তাঁরা হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, ‘পুরোনো একটি ফ্যান খুলে পড়েছে। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি। সব ফ্যানের অবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণগুলো পরিবর্তনের জন্য ইলেকট্রিশিয়ানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত