Ajker Patrika

অস্ত্রোপচারের পর সুস্থ আছেন ফারিণ

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯: ৪১
অস্ত্রোপচারের পর সুস্থ আছেন ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি হয়েছে তাঁর অস্ত্রোপচার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। তাঁর কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে তিনি লিখেছেন, ‘জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকেরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।’

ব্যাংককে জীবনের প্রথম অপারেশন হল তাসনিয়া ফারিণের।জানা গেছে, ফারিণের নাকের মধ্য একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে ফেলে দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন এ অভিনেত্রী। আগামী ১৮ মার্চ সেলাই কাটা হবে। এরপর ঢাকায় ফিরবেন।

তাসনিয়া ফারিণ সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে কলকাতার দর্শকদের নজর কেড়েছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও বেশ কয়েক দিন ছিলেন এ অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত