জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। হৃদ্রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে রয়েছেন ফুয়াদ।
ফুয়াদের ভাই নিকি কামরান মুক্তাদির গতকাল শনিবার ভোরে ফেসবুকে লিখেছেন, ‘আমার পরিবার ও বন্ধুবান্ধবদের জানাতে চাই, ঘণ্টাখানেক আগে ফুয়াদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার দুটো বাইপাস সার্জারি এবং এওর্টিক ভাল্ভ রিপেয়ার করা হয়েছে। এখনো সে অপারেশন কক্ষে আছে। কিছুক্ষণের মধ্যে তাকে পিএসিইউতে (পোস্ট অ্যানেসথেসিয়া কেয়ার ইউনিট) স্থানান্তর করা হবে। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
এর আগে ফুয়াদের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলেন ব্যান্ড ‘চিরকুট’–এর প্রধান শারমিন সুলতানা সুমী। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে তিনি ফেসবুকে লিখেন, ‘আজকে আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের ৮ ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটি হাসপাতালে। আমাদের ফুয়াদ ভাই একজন যোদ্ধা। এর আগে ফুয়াদ ভাইয়ের থাইরয়েড ক্যানসার সার্জারি হয়েছিল। তিনি সেটা রিকভারিও করেছেন সাহসের সঙ্গে।’
সবার কাছে দোয়া চেয়ে সুমী লিখেছেন, ‘ফুয়াদ ভাইয়ের পরিবার আমার নিজের পরিবারের মতো। আজকের দিনটা এই অমায়িক, ভীষণ আন্তরিক পরিবারটার জন্য কঠিন একটি দিন। আল্লাহ সহায় হোন। ফুয়াদ ভাইয়ের সফল অপারেশন এবং সার্বিক সুস্থতার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করছি।’

অগ্রিম টিকিট বিক্রি থেকে সহজে অনুমান করা যাচ্ছিল, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শেষ পর্যন্ত সত্যি হলো অনুমান, মুক্তির প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলল ধুরন্ধর সিনেমার সিকুয়েলটি। ১৯ মার্চ মুক্তির প্রথম দিন ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ।
৪২ মিনিট আগে
শিকড়ের টানে ঘরমুখী মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। গানের শিরোনাম ‘ফেরা’। গানের কথা লিখেছেন শিল্পী কুহু নিজেই। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
২ ঘণ্টা আগে
ঈদকে সামনে রেখে চাঁদরাতে প্রকাশের লক্ষ্যে নির্মাতা সোহেল রাজ বানিয়েছেন নাটক ‘ছায়াসঙ্গী’। রোমন্টিক থ্রিলার গল্পে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
১৮ ঘণ্টা আগে
চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে