গত বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। রোমান্টিক ঘরানার ছবিতে রণবীর কাপুর যে দুর্দান্ত, তা সিনেমাটির বক্স অফিস আয়ের মাধ্যমেই প্রমাণ মিলছে। মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ জানান, প্রথমদিনে ১৫ দশমিক ৭৩ কোটি রুপি আয় দিয়ে শুরু করা সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ১০ দশমিক ৩৪ কোটি রুপি। সব মিলিয়ে আয় ২৬ দশমিক ০৭ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনের আয়ের হিসেব করলে ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’–এর পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কার’ অবস্থান করছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক জানিয়েছে পাইরেসির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সপ্তাহ শেষে সিনেমাটির অবস্থান আরও শক্ত হবে।
মুক্তির প্রথম দিনই পাইরেসির ঘটনার নিন্দা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। বর্তমানের তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ও নিরাপত্তার মধ্যেও পাইরেসি হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে আরও কঠিন হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।
সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
৯ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১ দিন আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ দিন আগে