আজ বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল রোমান্টিক ড্রামা ঘরানার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তির দিনই অনলাইন সাইট টরেন্টে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। তাও আবার এইচডি কোয়ালিটিতে। সাইট থেকে আবার করা যাচ্ছে ডাউনলোডও। এছাড়াও তামিল রকার্স, ফিল্মিজিলা, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে সিনেমাটির প্রিন্ট।
সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ফলে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, সিনেমাটির প্রথম দিনের আয় ১২-১৩ কোটি রুপি দাঁড়াতে পারে।
মুক্তির প্রথম দিনই এমন ঘটনার নিন্দা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। বর্তমানের তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ও নিরাপত্তার মধ্যেও পাইরেসি হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে আরও কঠিন হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে