টানা চতুর্থবারের মতো ভারতের অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বাংলা সংস্করণে টলিউডের সব নায়িকাকে ছাপিয়ে গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হয়েছিলেন তিনি। আর এবারের মনোনয়নের মাধ্যমে টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন জয়া।
আগামীকাল ১০ মার্চ কলকাতায় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হবে। পরিচালক সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ চলচ্চিত্রের জন্য এবার সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে মনোনয়নের তালিকায় আরও রয়েছেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।
এর আগে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ২০১৭ সালের আসরে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘বিসর্জন’ দিয়ে জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন। এরপর ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আবারও পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জেতেন জয়া। ২০১৪ সাল থেকে জয়ার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যাত্রা শুরু হয়, সে বছর অরিন্দম শীলের চলচ্চিত্র ‘আবর্ত’ এবং একই নির্মাতার চলচ্চিত্র ‘ঈগলের চোখ’ (২০১৬)-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া, তবে পুরস্কৃত হননি।
টালিউড থেকে এবার বলিউডে নাম লিখিয়েছেন জয়া। সম্প্রতি শুটিং শেষ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ চলচ্চিত্রের। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।


যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে