অ্যাপল, স্যামসাংয়ের পর স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডের নাম উচ্চারিত হয়, তা হলো ওয়ান প্লাস। লুক থেকে স্পেসিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর—সবকিছুতেই বাঘা বাঘা টেক প্রতিষ্ঠানকে কাত দিয়ে এসেছে চীনের এই মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ওয়ান প্লাস ১১ ৫জি বাজারে এনেছে তারা।
ওয়ান প্লাস ১১ ৫জি ফোনটিতে আছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর এবং ৬ দশমিক ৭ ইঞ্চি এলটিপিও, ৩ দশমিক শূন্য অ্যামোলেড ডিসপ্লে। এটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এতে আছে অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিন ও ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ান প্লাসের এই সবশেষ ফ্ল্যাগশিপ মডেলটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৪ দশমিক শূন্য স্টোরেজসহ পাওয়া যাবে।
ডিসপ্লে
এই অ্যামোলেড ডিসপ্লে ১ হাজার পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশনসহ এসেছে। আবার ডিভাইসটি যাতে দীর্ঘ সময়ের ব্যবহারে গরম না হয়ে যায়, এ জন্য এতে ভিসি লিকুইড কুলিং সিস্টেমের ব্যবস্থা রয়েছে।
ক্যামেরা
ওয়ান প্লাস ১১ ৫জির ফোনে দেখা মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা তৈরি করেছে হ্যাসেলব্লাড। এই ক্যামেরা নাইটস্কেপ, স্মার্ট সিন রিকগনিশন, সুপার স্টেবল মুড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ান প্লাস ১১ ৫জি ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪৭১ সেলফি সেন্সর পাওয়া যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোয় ছবি তুলে দেখা গেছে, খুব ভালো মানের ছবি ধারণ করেছে ফোনটি। ছবিতে রং ও ডিটেইলিং ছিল সন্তোষজনক। কম আলোয় পোর্ট্রেট মুডে অসাধারণ সব ছবি তোলা সম্ভব হয়েছে এ ক্যামেরায়। ঘরের ভেতরের ছবিও ছিল খুব ভালো মানের।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভিক ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। ২৫ মিনিটে এই ব্যাটারি পুরো চার্জ হয়।
অন্য যা কিছু
মোবাইল সেটটির ওজন মাত্র ২০৫ গ্রাম। এটি টাইটান ব্ল্যাক ও ইন্টারনাল গ্রিন—এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। মিমি বায়োনিক ভাইব্রেশন মোটর এবং ডুয়েল ‘রিয়েলটি’ স্পিকার দেওয়া হয়েছে এই মোবাইল ফোনে, যা ডলবি অ্যাটমোস সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এতে রয়েছে ৫জি, ওয়াই-ফাই
৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল সিম স্লট, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সূত্র: নিউজ১৮, মিন্ট

ভার্চুয়াল দুনিয়ার ছোট্ট আইকন হ্যাসট্যাগ (#)। আজ আন্তর্জাতিক হ্যাশট্যাগ দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়ালে এই ছোট্ট ‘#’ চিহ্নটি আমাদের প্রতিদিনের ভাবনার সঙ্গী। এটি ছাড়া ডিজিটাল দুনিয়ায় বার্তা ছড়ানো, প্রতিবাদ গড়ে তোলা কিংবা পণ্য প্রচারের কথা এখন ভাবাই যায় না।
৩ ঘণ্টা আগে
কলেজের ফেয়ারওয়েল হোক বা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি; আলমারিতে মনমতো পোশাক না পেলে নব্বই দশকের তরুণীরা জেন-জিদের মতো চট করে একটা নতুন কাপড় কিনে ফেলতেন না। অনলাইনে কেনাকাটার চলই তো তখন ছিল না। বছরের জরুরি উৎসব আর প্রয়োজন ছাড়া কাপড় কেনার ব্যাপারটিও কঠিন ছিল।
৫ ঘণ্টা আগে
বয়োজ্যেষ্ঠ নারীদের মধ্যে ভ্রমণপ্রবণতা নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে ৫০, ৬০ কিংবা ৭০ বছরের কোঠায় থাকা নারীদের একা ঘুরে বেড়ানোর প্রবণতা বিশ্বজুড়ে অভূতপূর্বভাবে বেড়েছে। এটি কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো নয়। একা ভ্রমণের মাধ্যমে তাঁরা হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করার একটা চেষ্টা করেন...
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ত্বকের যত্ন নিয়ে নতুন নতুন পদ্ধতি প্রায়ই আলোচনায় আসে। এর মধ্যে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ নামটি বেশ কৌতূহল তৈরি করেছে। নাম শুনেই বুঝতে পারছেন, ত্বকের এই যত্নে ব্যবহার করা হয় রক্ত। ত্বকের যত্ন বলার চেয়ে একে চিকিৎসাপদ্ধতি বলাই বেশি মানানসই। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা...
৯ ঘণ্টা আগে