বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’। 







ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৯ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
১ দিন আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
১ দিন আগে