বগুড়ার ধুনটে চাঁদা চেয়ে যমুনা নদী থেকে বালু তোলায় বাধা দেওয়ায় রফিকুল ইসলাম ডলার (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা বেলাল হোসেনের বিরুদ্ধে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান-কৈয়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম ডলার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেলাল হোসেন ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। ঘটনার পর উভয় নেতা থানায় পাল্টাপাল্টি অভিযোগে দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার যমুনা নদীর চৌবেড় মৌজার বালু মহালটি বেলাল হোসেন ৬ মাসের জন্য জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছেন। তিনি ২০২২ সালের ২ অক্টোবর থেকে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছেন। আজ শনিবার দুপুরের দিকে নদী থেকে বালু উত্তোলনকালে বেলাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন রফিকুল ইসলাম ডলার। চাঁদা না পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর করে এবং নৌকা ছিনিয়ে নেন। খবর পেয়ে বেলাল হোসেন ও তাঁর লোকজন এসে রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেন। আহত রফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে রফিকুল ইসলাম ডলারসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডলার আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেন যমুনা নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় আবাদি জমি, বসতভিটাসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ কারণে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলে বেলাল ও তাঁর লোকজন আমাকে পিটিয়ে আহত করেছেন। বেলালের কাছ থেকে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় বেলাল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে রফিকুল ইসলাম ডলার চাঁদা দাবি করায় আমরা লোকজনের সঙ্গে তাঁর সামান্য মারামারি হয়েছে।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘যমুনা নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুপক্ষই থানায় অভিযোগ করেছে। একজন কর্মকর্তাকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর
৫ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠন হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
৫ মিনিট আগে
আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে শুরুতেই চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন। মাদক নির্মূলে পুলিশকে কঠোর ভূমিকা পালনের
৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। মেয়েকে না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। অভিযুক্তদের ভারতে যাতায়াতের তথ্য থাকায় মেয়েটিকে সীমান্ত দিয়ে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।
৯ মিনিট আগে