
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল উত্তোলনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গাজীপুর শাখার একটি দলের অভিযানে এ প্রমাণ পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের সমন্বিত গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বরমী ইউপি চেয়ারম্যান রাস্তা নির্মাণের ভুয়া প্রকল্প দেখিয়ে বিল তুলে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত শুরু করে। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রাথমিক তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
মোজাহার আলী সরদার আরও বলেন, ‘এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আরেকটি তদন্ত করছে। ওই তদন্তের জন্য আমরা সব কাগজপত্র হাতে পাইনি। স্থানীয় সরকার বিভাগ ওই সব কাগজপত্র জমা দেওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে চুড়ান্ত রিপোর্ট পাঠানো হবে।’
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ এপ্রিল বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ৮টি পাকা রাস্তার ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করে। এ অভিযোগের পর ইউনিয়ন পরিষদের ৭ ইউপি সদস্য চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ও পরবর্তীতে সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ আগামীকাল সোমবার দেশে পৌঁছাবে। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে সৌদি এয়ারলাইনসের...
১৯ মিনিট আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানার একটি দল মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে (২৩) গ্রেপ্তার করেছে।
৩৩ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করেছেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। তখন বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন.....
২ ঘণ্টা আগে